November 24, 2026, 5:14 pm
শিরোনামঃ
দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ!

মতলব উত্তরে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার ২

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে মোসাদ্দাম পাটোয়ারী প্রকাশ সোহাগ (৩৫) ও মো. জামান (৩৭) নামে দুই যুবকের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা এবং দেশীয় অস্ত্র’সহ গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৮ জানুয়ারি) রাত ১০টার সময় মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের হরিনা মোড়ে শ্রীরায়েরচর টু সুজাতপুর গামী চলাচলের রাস্তা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোসাদ্দাম পাটোয়ারী প্রকাশ সোহাগ ইসলামাবাদ গ্রামের জুলহাস পাটোয়ারী ছেলে এবং মো. জামান পশ্চিম ইসলামাবাদ গ্রামের মো. সোনা মিয়ার ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, মতলব উত্তর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) একেএম ইউনুছ সংগীয় অফিসার ও ফোর্সসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হরিনা মোড়ে শ্রীরায়েরচর টু সুজাতপুরগামী চলাচলের রাস্তা থেকে তাদেরকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা এবং ১টি স্টিলের ডেগার’সহ গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, মাদকের বিরুদ্ধে মতলব উত্তর থানা পুলিশ কঠোর অবস্থানে। মাদকের ব্যাপারে কোন ছাড় নেই। পুলিশ জনগণের পাশে আছে। যে কোন প্রয়োজনে বা যে কোন মাদক ব্যবসায়ীদের তথ্য সরাসরি আমাকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা