November 7, 2026, 1:50 am
শিরোনামঃ
শ্রমিক অসন্তোষের পর স্বাভাবিক হচ্ছে পোশাকশিল্প, কাজে ফিরেছেন শ্রমিকরা আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: দেশব্যাপী সরকারি কর্মসূচি, নয়া পল্টনে বিএনপির সমাবেশ একটি বাহিনীকে দুর্বল করার নীরব কৌশল : নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার, সৈনিকদের মনোবল ও চেইন অব কমান্ড ধ্বংসের আশঙ্কা মতলব উত্তরের মোঃ কাউছার আলমের “Hello World”’—এক অ্যাপেই মিলছে নানা ডিজিটাল সেবা সামাজিক কাজে রাজনীতির বিভাজন নয়, চাই সম্প্রীতি ও অংশগ্রহণ জিনা, ব্যভিচার ও সমকামিতা সম্পর্কে পবিত্র কোরআন কী বলে? আজম-মামুন-সুজন : এক বাল্য বন্ধনের গল্প প্রথম টেস্টে মুশফিকুর রহিমকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লাঞ্চে বাংলাদেশের সংগ্রহ ৯৬/২ ঘূর্ণিঝড় ‘আর্নব’ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত

মতলব উত্তরে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর উপর হামলা : থানায় মামলা!

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_131072

চাঁদা না দেওয়ায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারের এক ব্যবসায়ীর ওপর হামলা ও তার প্রতিষ্ঠানে লুটপাটের অভিযোগ ওঠেছে।

এ ঘটনায় গত রবিবার (২২ ডিসেম্বর) ব্যাবসায়ী মো. শাহাবুদ্দিন বেপারী বাদী হয়ে কলাকান্দা ইউনিয়নের দশানী গ্রামের মো. সাইদুল ইসলাম প্রকাশ সাইফুল ইসলামের ছেলে মাদক ব্যাবসায়ী মো. আশরাফুল ইসলাম সুজন (৪০) কে বিবাদী করে মতলব উত্তর থানায় ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯ একটি মামলা দায়ের করেন। এফআইআর নং-৩৭, জি আর নং-৩৫৫।

মামলা সূত্রে জানা যায়, আসামী মো. আশরাফুল ইসলাম সুজন (৪০) একজন উশৃঙ্খল ও সন্ত্রাসী প্রকৃতির লোক হয় এবং তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকসহ কয়েকটি মামলা রয়েছে। সে ইতিপূর্বে বিভিন্ন সময়ে টাকা দাবী করে মামলার বাদী মো. শাহাবুদ্দিন বেপারীকে অস্ত্র-সস্ত্র দেখিয়ে ভয়ভীতি করতো। তারই ধারাবাহিকতায় গত শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সময় আসামী আশরাফুল ইসলাম সুজন সহ অজ্ঞাতনামা সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়ে ব্যাবসায়ী মো. শাহাবুদ্দিন বেপারীর দোকানের ভিতর প্রবেশ করে তার হাতে থাকা ১টি ধারালো চাইনিজ কুড়াল প্রদর্শন করে ত্রাস সৃষ্টি করে পাঁচলক্ষ টাকা চাঁদা দাবী করে। ব্যবসায়ী চাঁদার টাকা দিতে আপত্তি জানালে বিবাদী সুজন সহ অজ্ঞাতনামা কয়েকজন এলোপাথারী ভাবে ব্যাবসায়ীকে মারধর করে এনং দোকানের ক্যাশ বক্স থেকে নগদ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

পরবর্তীতে তাদেরকে বাধা প্রদান করলে  আসামী সুজন তাহার কোমড় থেকে ধারালো চাইনিজ কুড়াল বের করে ব্যাবসায়ীকে হত্যার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে দেশীয় অস্ত্র সহ আটক করে থানায় সোপর্দ করেন।

এ বিষয়ে বাদী মো. হাজী শাহাবুদ্দিন বেপারী জানান, আমার কাছ থেকে ৫ লক্ষ টাকা চাঁদা চায়, আমি চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী আশরাফুল ইসলাম সুজন তার দলবল নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান ও আমার উপর হামলা চালায়। হামলায় আমি মারাত্মকভাবে জখম হই। আমার দোকানের ক্যাশ বাক্স থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আমি থানায় মামলা করেছি। আমি সন্ত্রাসীদের সঠিক বিচার দাবি করছি।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, এ ঘটনায় মতলব উত্তর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামি ও গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা