November 25, 2026, 3:06 am
শিরোনামঃ
ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

মতলব উত্তরে ফলজ গাছ কাটার ঘটনায় সংবাদ সম্মেলন

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুর জেলার মতলব উত্তরের দূর্গাপুর সাতবাড়িয়া কান্দি গ্রামে ফলজ গাছ কেটে ফেলার প্রতিবাদে এবং দায়ীদের গ্রেপ্তারের দাবিতে রবিবার (৪ মে) বিকাল ৫টায় একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

দূর্গাপুর সাতবাড়িয়া কান্দি গ্রামের বাসিন্দা মো. আশক আলী ও মো. কাওছার হেলালের পরিবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। তারা অভিযোগ করেন, গত ৩ মে সকাল ৯টায় মো. মোজাম্মেল হক, মুক্তার হোসেন, আবুল কাশেম, মো. জুয়েল রানা ও মো. নাহিদ গং তাদের পারিবারিক ফলের বাগানে হামলা চালিয়ে আম, কাঁঠাল, লিচু, কুল ও বড়ইসহ প্রায় ২০০টি ফলজ গাছ কেটে দেয়।

সংবাদ সম্মেলনে কাওছার হেলাল ও তার ছোট ভাই মো. শরিফ হোসেন বলেন, “আমাদের পরিবারকে পূর্বে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মিথ্যা মামলায় জড়ানো হয়েছে যা এখনো চলমান। আবারও তারা অন্যায়ভাবে আমাদের সম্পত্তি ও ফলজ গাছ নষ্ট করেছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও সকল দায়ীদের গ্রেপ্তার দাবি করছি।”

তারা মতলব উত্তর থানা পুলিশকে ধন্যবাদ জানান, কারণ ঘটনার একদিনের মাথায় দুইজন অভিযুক্ত-মো. জুয়েল ও মুক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

পরিবারটি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই, কিন্তু বারবার এমন নির্যাতনের শিকার হচ্ছি। ন্যায়বিচার চাই।”

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তদন্ত শুরু করি এবং ২৪ ঘণ্টার মধ্যে দুইজন অভিযুক্ত—মো. জুয়েল ও মুক্তার হোসেনকে গ্রেপ্তার করি। বাকি আসামিদেরও ধরতে অভিযান চলছে। কেউই আইনের ঊর্ধ্বে নয়, দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।”

ওসি আরও জানান, “আমরা উভয় পক্ষের বক্তব্য শুনছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। এলাকায় যাতে আর কোনো বিশৃঙ্খলা না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা