November 24, 2026, 10:11 am
শিরোনামঃ
দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ!

মতলব উত্তরে মেঘনা নদীতে অভিযান ; ২০ হাজার মিটার জাল জব্দ, ইলিশ বিতরণ এতিমখানায়

মমিনুল ইসলাম:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে মেঘনা নদীতে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি।

শুক্রবার (১০ অক্টোবর) ভোর থেকে সকাল পর্যন্ত চলা এ অভিযানে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ১০ কেজি ইলিশ মাছ জব্দ করে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। অভিযানে অংশ নেন এএসআই মো. শাহজাহান, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি, মৎস্য দপ্তরের কর্মচারী ও ফোর্স সদস্যরা।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকার যে কঠোর অবস্থান নিয়েছে, তা সফল করতে মাঠ পর্যায়ে আমরা নিরলসভাবে কাজ করছি। নদীতে অবৈধভাবে জাল ফেলে যারা ইলিশ শিকার করছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ। প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা বন্ধে সবাইকে সচেতন হতে হবে। প্রশাসনের পাশাপাশি জনগণের সহযোগিতায় এ অভিযান আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা