November 15, 2026, 9:08 am
শিরোনামঃ
কোরআন নিয়ে আমরা কি সত্যিই চিন্তা-ভাবনা করি? নারীর পর্দা কি কেবল মুসলমানদের জন্য, নাকি অন্য ধর্মেও প্রযোজ্য? শেনঝেনে একই টেবিলে বসতে পারেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং; বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের জোরালো ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার পাওয়ার সুযোগ বাংলাদেশের, তবে অর্থায়ন এখনো নিশ্চিত নয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত মজুরি বৃদ্ধির দাবিতে আবারও গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১১ কারখানায় ছুটি ঘোষণা খাগড়াছড়ির রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের মরদেহ উদ্ধার, কপাল ও নাকে আঘাতের চিহ্ন আমার সঙ্গে পত্রিকার সম্পর্ক! বাংলার সেই গৌরবের ইসলাম আজ কোন পথে…?

মতলব উত্তরে যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ জাটকা গেল এতিমখানায়

মমিনুল ইসলাম:
Oplus_16908288

জাটকা রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কোস্টগার্ড ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযানে যাত্রীবাহী এমভি তাসমিম–২ লঞ্চ থেকে ২০০ কেজি জাটকা উদ্ধার করা হয়েছে।

সোমবার (০৮ ডিসেম্বর) রাত ২টা থেকে সকাল ৬টা পর্যন্ত মেঘনা নদীর এখলাছপুর ও মোহনপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। উদ্ধার করা জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানা ও অসহায় দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

অভিযানে অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, কোস্টগার্ড কনটিনজেন্ট কমান্ডার এম আনোয়ারুল হক, মৎস্য অফিসের ইমাম হোসেন’সহ মৎস্য বিভাগের অন্যান্য সদস্যরা।

মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য জাটকা রক্ষা করা অপরিহার্য। অভিযান চলাকালে ২০০ কেজি জাটকা উদ্ধার করে আমরা সামাজিক প্রতিষ্ঠান ও অসহায় মানুষের মাঝে বিতরণ করেছি। কাউকে ছাড় দেওয়া হবে না নিয়ম বিরোধীভাবে জাটকা পরিবহন, বিক্রি বা মজুদকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

তিনি আরও বলেন, মৎস্য বিভাগের পাশাপাশি স্থানীয় জনগণ সচেতন হলে জাটকা রক্ষা কার্যক্রম আরও সফল হবে। ইলিশ উৎপাদন বাড়াতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে, তাই সবাইকে আইন মেনে চলার জন্য অনুরোধ করছি।

প্রতি বছর নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা ধরা, বিক্রি, পরিবহন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। এসময়ে জেলা মৎস্য বিভাগ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নদীতে নিয়মিত ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা