November 15, 2026, 9:58 am
শিরোনামঃ
কোরআন নিয়ে আমরা কি সত্যিই চিন্তা-ভাবনা করি? নারীর পর্দা কি কেবল মুসলমানদের জন্য, নাকি অন্য ধর্মেও প্রযোজ্য? শেনঝেনে একই টেবিলে বসতে পারেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং; বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের জোরালো ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার পাওয়ার সুযোগ বাংলাদেশের, তবে অর্থায়ন এখনো নিশ্চিত নয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত মজুরি বৃদ্ধির দাবিতে আবারও গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১১ কারখানায় ছুটি ঘোষণা খাগড়াছড়ির রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের মরদেহ উদ্ধার, কপাল ও নাকে আঘাতের চিহ্ন আমার সঙ্গে পত্রিকার সম্পর্ক! বাংলার সেই গৌরবের ইসলাম আজ কোন পথে…?

মতলব উত্তরে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময়

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশানী-মোহনপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সকালে বিদ্যালয় অডিটরিয়ামে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ব্যাংকার শফিকুল ইসলাম ঢালী এবং সঞ্চালনা করেন অগ্রণী ব্যাংক মতলব বাজার শাখার ম্যানেজার মাহফুজ মিয়া।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি। তিনি বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে যুগোপযোগী শিক্ষা অপরিহার্য। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শুধু শিক্ষক নয়, শিক্ষার্থী ও অভিভাবককেও সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার মিয়া মোহাম্মদ কাইয়ুম, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক পরেশ চন্দ্র সরকার, রাজউজ কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আওরাঙ্গজেব নান্নু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলারসহ প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।

বক্তারা বিদ্যালয়ের ঐতিহ্য ফিরিয়ে আনা, শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির আহ্বান জানান। তাঁরা প্রয়োজনে সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে বাড়তি শিক্ষক নিয়োগসহ বিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতা করার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা