November 24, 2026, 2:12 pm
শিরোনামঃ
দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ!

মতলব উত্তরে সুধী সমাজের সাথে এএসপির মতবিনিময় ; ভোটারদের নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি, অপরাধীদের ছাড় নয় : এসপি রবিউল হাসান

মমিনুল ইসলাম:
Oplus_16908288

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে জেলা পুলিশ’সহ প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে মতলব উত্তর থানা প্রাঙ্গণে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় এসপি মো. রবিউল হাসান আরও বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ বালু উত্তোলন ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। এসব অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসনাইন সানীব।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল, চাঁদপুর জেলা বিএনপির সদস্য মো. আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল বাসার, সেক্রেটারি মেহেদী হাসান নাজির, সাংবাদিক ফারুক হোসেন, জাকির হোসেন বাদশা, নুরু মোহাম্মদ খান, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা হাবিবুর রহমান, জেনারেল সেক্রেটারি ডালিম চৌধুরী, ব্যবসায়ী টিপু সুলতান ফরাজি, ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম’সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় সুধী সমাজের প্রতিনিধিরা আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকালীন নিরাপত্তা ও অপরাধ দমন কার্যক্রম নিয়ে তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। পুলিশ সুপার উপস্থিতদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা