November 7, 2026, 11:13 pm
শিরোনামঃ
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানা ও বন্দিশালা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান তকানিয়ায় মাদ্রাসার শিক্ষাসফরের বাস খাদে, শিক্ষিকাসহ নিহত ২, আহত অন্তত ৩০ খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে এক দিনে গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর গ্যাং সদস্য নিউ জিল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে ছোট দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে মধ্যস্থতা অব্যাহত রাখার কথা জানাল কাতার কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, বিদ্যুৎ ও পানি সরবরাহে বিপর্যয় রক্ষণাবেক্ষণ শেষে জাতীয় গ্রিডে ফিরল সামিটের এলএনজি সরবরাহ গ্রামপুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা, অবসরকালীন সুবিধাও বৃদ্ধি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

মতলব দক্ষিণে পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল মা ও ছেলের

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে মতলব পৌরসভা এলাকার দিঘলী নলুয়া গ্রামের খান বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাবেক সেনা সদস্য শাহাদাত হোসেন সাজু খানের স্ত্রী রিনা বেগম (৬৫) ও তাদের ছেলে এনামুল হক রাসেল (২৫)।

স্থানীয় বাসিন্দা ও স্কুল শিক্ষক জাহাঙ্গীর হোসেন খান জানান, বাড়ির সামনে বিদ্যুৎ লাইনের সঙ্গে পানির পাম্পের সংযোগ দিতে গিয়ে প্রথমে রাসেল বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় পাশে থাকা মা রিনা বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।

স্থানীয় একটি সূত্র জানায়, পুকুর থেকে পানি তুলে পাশের নতুন জায়গায় ফেলা বালুর ওপর দেওয়ার জন্য একটি বৈদ্যুতিক পাম্প বসানো হয়েছিল। পাম্প চালাতে মূল লাইন থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনাটি ঘটে এবং পাম্পটিও পুড়ে যায়।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। পুলিশ রাত ১২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বিদ্যুতের অবৈধ সংযোগের ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা