November 7, 2026, 2:18 am
শিরোনামঃ
শ্রমিক অসন্তোষের পর স্বাভাবিক হচ্ছে পোশাকশিল্প, কাজে ফিরেছেন শ্রমিকরা আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: দেশব্যাপী সরকারি কর্মসূচি, নয়া পল্টনে বিএনপির সমাবেশ একটি বাহিনীকে দুর্বল করার নীরব কৌশল : নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার, সৈনিকদের মনোবল ও চেইন অব কমান্ড ধ্বংসের আশঙ্কা মতলব উত্তরের মোঃ কাউছার আলমের “Hello World”’—এক অ্যাপেই মিলছে নানা ডিজিটাল সেবা সামাজিক কাজে রাজনীতির বিভাজন নয়, চাই সম্প্রীতি ও অংশগ্রহণ জিনা, ব্যভিচার ও সমকামিতা সম্পর্কে পবিত্র কোরআন কী বলে? আজম-মামুন-সুজন : এক বাল্য বন্ধনের গল্প প্রথম টেস্টে মুশফিকুর রহিমকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লাঞ্চে বাংলাদেশের সংগ্রহ ৯৬/২ ঘূর্ণিঝড় ‘আর্নব’ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত

মতলব সরকারি কলেজের অধ্যক্ষকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এতে মতলব সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ তামজিদ আহমেদ নেতৃত্ব দেন।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন মতলব পৌর ছাত্রদল নেতা মোঃ ফয়সাল খন্দকার, ইয়াসিন আরাফাত শুভ, মোল্লা মাহিন, রাফসান সরকার হৃদয়, সাদেক প্রধান, কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন সাকিল, নাজমুল ইসলাম শাওন, মোঃ শাওন, মোঃ সাকিল হোসেনসহ আরও অনেকে।

অধ্যক্ষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে কলেজ ছাত্রদলের আহ্বায়ক তামজিদ আহমেদ বলেন, বিগত সময়ে শত জুলুম-নির্যাতন সহ্য করেও শিক্ষার্থীদের পাশে ছিল ছাত্রদল। আগামীতেও শিক্ষার্থীদের পাশে থেকে তাদের অধিকার ও কল্যাণে কাজ করবে। পাশাপাশি শিক্ষামূলক নানা কর্মসূচিও হাতে নেওয়া হবে।

এসময় পৌর ছাত্রদল নেতা ফয়সাল খন্দকার বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্রদল ইতিবাচক কর্মকাণ্ড চালিয়ে যাবে। শিক্ষার্থীদের পাশে থাকবে, সহিংসতার কোনো পথ প্রশ্রয় দেবে না এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় সহযোগিতা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা