November 25, 2026, 10:11 am
শিরোনামঃ
সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউসের কাছে বন্দুকধারীকে সিক্রেট সার্ভিসের গুলি!

বাতায়ন২৪নিউজ আন্তর্জাতিক ডেক্স :

মার্কিন সিক্রেট সার্ভিসের এজেন্টরা হোয়াইট হাউসের কাছে এক বন্দুকধারীকে গুলি করেছে। সংস্থাটির এক মুখপাত্র স্থানীয় সময় রবিবার সকালে এ তথ্য জানিয়েছেন।

এ ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় মার-এ-লাগো বাসভবনে অবস্থান করছিলেন।

মুখপাত্র এক বিবৃতিতে জানান, আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তার অবস্থা ‘অজ্ঞাতপরিচয়’।

বিবৃতিতে এটি স্পষ্ট করা হয়নি যে হোয়াইট হাউস বা ট্রাম্প হামলার লক্ষ্য ছিল কি না।

এ ছাড়া সিক্রেট সার্ভিসের কোনো সদস্য আহত হয়নি বলেও জানানো হয়েছে। সংস্থার মুখপাত্র অ্যান্থনি গুগলিলমি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতি অনুসারে, স্থানীয় পুলিশ আগে থেকেই সতর্ক করেছিল, ইন্ডিয়ানা থেকে ওয়াশিংটন ডিসিতে আসা এক ‘আত্মঘাতী’ ব্যক্তি হুমকি তৈরি করতে পারে।

স্থানীয় সময় মধ্যরাতে হোয়াইট হাউসের খুব কাছে সপ্তদশ ও এফ স্ট্রিটের সংযোগস্থলের কাছে তার গাড়ি পার্ক করা অবস্থায় পাওয়া যায়। পরে ঘটনাস্থলের কাছেই পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করে, যার বর্ণনা পুলিশের কাছে ছিল।

বিবৃতিতে বলা হয়েছে, ‘পুলিশ সদস্যরা যখন তার কাছে এগিয়ে যায়, তখন সে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধরে। এরপর সশস্ত্র সংঘর্ষ হয়, যেখানে আমাদের সদস্যরা গুলি চালায়।’ বিবৃতিতে বলা হয়।

সন্দেহভাজন ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে ও তার অবস্থা জানা যায়নি উল্লেখ করে বিবৃতিতে জানানো হয়েছে, ওয়াশিংটন ডিসি পুলিশ ঘটনার তদন্ত করছে।

সূত্র : এএফপি ও আজকের কাগজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা