November 6, 2026, 1:22 pm
শিরোনামঃ
একটি বাহিনীকে দুর্বল করার নীরব কৌশল : নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার, সৈনিকদের মনোবল ও চেইন অব কমান্ড ধ্বংসের আশঙ্কা মতলব উত্তরের মোঃ কাউছার আলমের “Hello World”’—এক অ্যাপেই মিলছে নানা ডিজিটাল সেবা সামাজিক কাজে রাজনীতির বিভাজন নয়, চাই সম্প্রীতি ও অংশগ্রহণ জিনা, ব্যভিচার ও সমকামিতা সম্পর্কে পবিত্র কোরআন কী বলে? আজম-মামুন-সুজন : এক বাল্য বন্ধনের গল্প প্রথম টেস্টে মুশফিকুর রহিমকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লাঞ্চে বাংলাদেশের সংগ্রহ ৯৬/২ ঘূর্ণিঝড় ‘আর্নব’ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত ইন্দোনেশিয়ায় বনাঞ্চলের আগুন নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ইরানের কাছে যুদ্ধ অবসানের নতুন প্রস্তাব, তেহরানের বক্তব্য—ধারণাগুলো গ্রহণযোগ্য নয়

মেঘনা নদীতে কম্বিং অপারেশনে ৪টি জাগ উচ্ছেদ, ৬টি মশারি জাল ধ্বংস

মমিনুল ইসলাম, মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর কালীপুর ও চান্দ্রাকান্দি এলাকায় বিশেষ কম্বিং অপারেশন-২০২৬ এর আওতায় রবিবার (২২ ফেব্রুয়ারি) অভিযান পরিচালনা করে মৎস্য বিভাগ।

অভিযানে ৪টি অবৈধ জাগ উচ্ছেদ করা হয় এবং ৬টি মশারি জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া জব্দকৃত বাঁশ নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন কোস্ট গার্ড মোহনপুর আউটপোস্ট এর কন্টিনজেন্ট কমান্ডার মো. সানোয়ার হোসেন, বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির এএসআই মো. লতিফ, ক্ষেত্র সরকারি মোশারফ হোসেন, ও অভয়াশ্রম পাহারাদার ইমাম হোসেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, নদীতে অবৈধ জাল ও জাগ ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান রয়েছে। এসব কার্যক্রমের ফলে মাছের প্রজননক্ষেত্র রক্ষা হচ্ছে এবং নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ সম্ভব হচ্ছে।

তিনি বলেন, জাটকা ও অন্যান্য মাছ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অবৈধভাবে মাছ শিকার বা জাল ব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা