November 24, 2026, 3:05 am
শিরোনামঃ
দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ!

রমজান উপলক্ষে মতলব উত্তরের পর্যটন কেন্দ্রে ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সরকারিভাবে গড়ে ওঠা ষাটনল পর্যটনকেন্দ্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকেরা অংশ নেন।

পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাফি, কাফরুল থানা ছাত্রদলের সাবেক সদস্য সিহাব সিকদার, ষাটনল ইউনিয়ন ছাত্রদল নেতা রাজিব হোসেন, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মো. রাফি, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাইম প্রধানসহ আরও অনেক নেতাকর্মী।

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা একটি গুরুত্বপূর্ণ অংশ। সেই কর্মসূচির ধারাবাহিকতায় রমজানের দ্বিতীয় দিনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।

তারা আরও বলেন, রমজান মাসে অনেকেই এ পর্যটনকেন্দ্রে ইফতার আয়োজন করেন। তাই দর্শনার্থীদের প্রতি অনুরোধ জানিয়ে নেতারা বলেন, অনুষ্ঠান শেষে যেন সবাই নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করেন।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, দীর্ঘ দুই যুগ আগে সরকারিভাবে পর্যটনকেন্দ্র ঘোষণা করা হলেও এখনো দৃশ্যমান উন্নয়নকাজ হয়নি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, এ স্থানটিকে একটি আধুনিক পর্যটনকেন্দ্রে রূপ দিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।

কর্মসূচির শেষে নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকেরা পর্যটনকেন্দ্রের বিভিন্ন স্থান থেকে ময়লা-আবর্জনা সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে একত্রিত করে অপসারণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা