November 22, 2026, 4:09 pm
শিরোনামঃ
শেনজেনে ট্রাম্প, শি জিনপিং ও পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক, পারমাণবিক ঝুঁকি কমানো নিয়ে আলোচনা রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত, ঐতিহাসিক রায় সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার প্রস্তাব বিবেচনার কথা বললেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিএনপির সঙ্গে যুগপৎ আওয়ামী লীগবিরোধী কর্মসূচি থেকে সরে আসার কারণ ব্যাখ্যা করল জামায়াত সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী হাম-সদৃশ উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, দেশে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৫২ ডিজিটাল কনটেন্টে জ্ঞান ও ইতিবাচক চিন্তার প্রসারে শেখ মোহাম্মদ জাকারিয়া সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু, বসবেনা কোন মেলা ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য প্রধানমন্ত্রীর, তৈরি হবে ২৫ হাজার নতুন উদ্যোক্তা চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন রকেট তৈরির রা.সায়নিক, ইন্দোনেশিয়ায় আটক; দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ

শীতার্ত মানুষের পাশে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও ছোট্ট স্বপ্ন

বিশেষ প্রতিনিধি, ববিবি :

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ছোট্ট স্বপ্ন এক যুগেরও বেশি সময় ধরে নানামুখী সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। তারই ধারাবাহিকতায় গত ৫ ও ৬ জানুয়ারি ২০২৬, বিশ্ববিদ্যালয়ের আয়োজনে, ছোট্ট স্বপ্নের ব্যবস্থাপনা ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.)-এর তত্ত্বাবধানে রাজশাহী শহর ও তার আশপাশের এলাকার অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

রাজশাহীর খড়খড়ি, পান্থাপাড়া, মতিয়াবিল, কাশিয়াডাঙ্গা, উত্তর বালিয়া ও দক্ষিণ বালিয়া, টালিপাড়া আদিবাসী গ্রাম, আলীর মোড়, ভদ্রা লেকপাড় বস্তি, তালাইমারি ফুলতলা, বাজে কাজলা বস্তি, শিরোইল বস্তি, হেতেম খাঁ হরিজন পল্লি, জিয়া পার্ক ও ডাশমারি গ্রাম, বিনোদপুরসহ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও পরিবহন কর্মীদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, ছোট্ট স্বপ্ন সংগঠনের সদস্য সচিব এবং আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষক মো. রায়হানুজ্জামান সোহান, মডারেটর ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক জামিল হোসাইন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক গাজী রওশন হাবিব আনিকা, প্রশাসনিক কর্মকর্তা শরিফুল ইসলাম, ছোট্ট স্বপ্ন-এর সভাপতি মো. আব্দুল আজিম শেখ ও সাধারণ সম্পাদক মো. রকি আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা