November 24, 2026, 5:14 pm
শিরোনামঃ
দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ!

সুন্দরবনে ফাঁদসহ ৩ হরিণ শিকারি আটক

‎বাগেরহাট জেলা প্রতিনিধি :

‎‎সুন্দরবনের কচিখালী এলাকায় অভিযান চালিয়ে তিন হরিণ শিকারিকে আটক করেছে বনরক্ষীরা। এসময় তাদের থেকে একটি ট্রলার, ৬০০ ফুট মালা ফাঁদ, একটি ককশিট, দুইটি ছুরি জব্দ করা হয়।

‎বুধবার (১৪ জানুয়ারি) বিকালে জেলা আদালত আটককৃত আসামিদের কারাগারে পাঠিয়েছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন, অলিউল ইসলাম গাজী (৪৩), ইমরান গাজী (১৮) ও কামাল গাজী (৪১)। সবাই বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কোরালিয়া গ্রামের বাসিন্দা।

‎‎সুন্দরবন পূর্ব বন বিভাগের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে নদীতে টহলের সময় সুকপাড়া এলাকায় একটি ট্রলারকে অভিযান চালিয়ে আমরা তিনজনকে আটক করতে সক্ষম হয়েছি।

‎শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম বলেন, আটকৃতরা দীর্ঘদিন ধরে হরিণ শিকারী হিসেবে পরিচিত। এদের কেউ কেউ পূর্বেও হরিণ শিকারের মামলায় সাজা খেটেছে। মঙ্গলবার রাতে তারা পুনরায় শিকারের প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা