November 6, 2026, 1:57 pm
শিরোনামঃ
একটি বাহিনীকে দুর্বল করার নীরব কৌশল : নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার, সৈনিকদের মনোবল ও চেইন অব কমান্ড ধ্বংসের আশঙ্কা মতলব উত্তরের মোঃ কাউছার আলমের “Hello World”’—এক অ্যাপেই মিলছে নানা ডিজিটাল সেবা সামাজিক কাজে রাজনীতির বিভাজন নয়, চাই সম্প্রীতি ও অংশগ্রহণ জিনা, ব্যভিচার ও সমকামিতা সম্পর্কে পবিত্র কোরআন কী বলে? আজম-মামুন-সুজন : এক বাল্য বন্ধনের গল্প প্রথম টেস্টে মুশফিকুর রহিমকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লাঞ্চে বাংলাদেশের সংগ্রহ ৯৬/২ ঘূর্ণিঝড় ‘আর্নব’ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত ইন্দোনেশিয়ায় বনাঞ্চলের আগুন নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ইরানের কাছে যুদ্ধ অবসানের নতুন প্রস্তাব, তেহরানের বক্তব্য—ধারণাগুলো গ্রহণযোগ্য নয়

সোনাগাজীতে স্কাউটসের অনুষ্ঠানে ‘জয় বাংলা বাংলার জয়’ গান ; ক্ষুব্দ অতিথদের অনুষ্ঠান ত্যাগ!

বিশেষ প্রতিনিধিম সোনাগাজী (ফেনী) :

ফেনীর সোনাগাজী উপজেলা স্কাউটসের তিন দিনব্যাপী সমাবেশের সমাপনী অনুষ্ঠান বিষ্ণুপুর উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘জয় বাংলা বাংলার জয়’ গানের তালে তালে নৃত্য পরিবেশন শুরু করেন বিষ্ণুপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। গানের প্রথম কলি শুনেই ক্ষোভ প্রকাশ করেন অতিথিরা। পরে তাঁরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটের সভাপতি সাইফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আয়োজকদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বলে জানা গেছে।

স্কাউটসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ ডি এম মঞ্জুরুল আহসান, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, বিষ্ণুপুর উচ্চবিদ্যালয়ের সভাপতি নাজমুল করিম দুলাল, ওসমানীয়া উচ্চবিদ্যালয়ের সভাপতি মোর্শেদ আলম সেলিম। এতে জেলা ও উপজেলা স্কাউটের কর্মকর্তা, শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক সাইফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে কী কারণে এমনটি হয়েছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য মঞ্জুরুল আহসানকে নির্দেশ দেন।

উপজেলা স্কাউটস সম্পাদক শাহাদাত হোসেন বলেন, ‘স্কুলে নৃত্য পরিবেশনা ছিল। গানের শেষ কলিতে “জয় বাংলা বাংলার জয়” বেজে উঠলে বন্ধ করে দেওয়া হয়। এ সময় অতিথিরা অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যান। পাশাপাশি কেন এমনটি হয়েছে, অতিথিরা সে বিষয়ে বারবার প্রশ্ন করেন।’

বিষ্ণুপুর উচ্চবিদ্যালয়ের সভাপতি নাজমুল করিম দুলাল বলেন, ‘আমাদের অনুষ্ঠান খুব ভালোভাবেই চলছিল। তখন বক্তব্যপর্ব শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানের চলছে সাংস্কৃতিক পরিবেশনা। নৃত্যের শেষ কলিতে গানটি (জয় বাংলা বাংলার জয়) বেজে ওঠে। এত দিন শিক্ষার্থীরা রিহার্সাল (মহড়া) করেছে। বিষয়টি কেন কারও নজরে পড়েনি, সে জন্য দায়িত্বপ্রাপ্তদের বকাঝকা করা হয়।’

তথ্যসূত্র : আজকের কাগজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা