November 15, 2026, 9:25 am
শিরোনামঃ
কোরআন নিয়ে আমরা কি সত্যিই চিন্তা-ভাবনা করি? নারীর পর্দা কি কেবল মুসলমানদের জন্য, নাকি অন্য ধর্মেও প্রযোজ্য? শেনঝেনে একই টেবিলে বসতে পারেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং; বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের জোরালো ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার পাওয়ার সুযোগ বাংলাদেশের, তবে অর্থায়ন এখনো নিশ্চিত নয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত মজুরি বৃদ্ধির দাবিতে আবারও গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১১ কারখানায় ছুটি ঘোষণা খাগড়াছড়ির রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের মরদেহ উদ্ধার, কপাল ও নাকে আঘাতের চিহ্ন আমার সঙ্গে পত্রিকার সম্পর্ক! বাংলার সেই গৌরবের ইসলাম আজ কোন পথে…?

সোনারগাঁয়ে শেখ হাসিনার সাথে মামলার আসামি অরুণা বিশ্বাস ও রোকেয়া প্রাচী!

বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে এক যুবককে গুলিতে পঙ্গু হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১৭৯ জনের নামে সোনারগাঁ থানায় মামলা হয়েছে।

জানা গেছে সেই মামলায় আসামি করা হয়েছে অভিনয় শিল্পী অরুণা বিশ্বাস ও রোকেয়া প্রাচী’কে।

আজ সোমবার সকালে সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর গ্রামের বাসিন্দা রুহুল আমিন (৩৯) বাদী হয়ে এ মামলা করেন।

তিনি কাঁচপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হয়ে আহত হন।

মামলার বাদী রুহুল আমিন এজাহারে উল্লেখ করেন, আসামিরা পরস্পর যোগসাজশে গত ২০ জুলাই সোনারগাঁয়ের কাঁচপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন তাঁকে গুলি করে গুরুতর আহত করে। এর ফলে তিনি বর্তমানে পঙ্গুত্ব অবস্থায় রয়েছেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ আব্দুল বারী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বাকি আসামিদের মধ্যে আরও রয়েছে-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, শেখ রেহেনা, সজিব ওয়াজেদ জয়, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক এমপি নজরুল ইসলাম বাবু সহ নারায়ণগঞ্জের সোনারগাঁ ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা