September 27, 2026, 10:20 pm
শিরোনামঃ
নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন

আপনারা প্রস্তুত হন আমরা ভোট যুদ্ধে যাচ্ছি : অধ্যাপক ডাক্তার রফিক চৌধুরী

রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি :
Exif_JPEG_420

সুনামগঞ্জের-১ ধর্মপাশা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অধ্যাপক ডাক্তার রফিক চৌধুরীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
আজ শুক্রবার ২১ নভেম্বর দশধরী গ্রামে জোবাইদা গার্ডেন এর নিজস্ব মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার আব্দুল খালেক।
মুফতি মোবারক হোসেন এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক ডাক্তার রফিক চৌধুরী।
 
প্রবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে উক্ত আলোচনা সভা শুরু হয়, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ আবু তাহের বাচ্চু সভাপতি জাতীয় পাটি ধর্মপাশা উপজেলা,মাওলানা আজিজুল রহমান সিনিয়র সভাপতি ইসলামি আন্দোলন ধর্মপাশা উপজেলা, মুফতি জুবায়ের আলম সহ-সভাপতি ইসলামি আন্দোলন ধর্মপাশা উপজেলা, মাওলানা সামছুদ্দিন সাধারণ সম্পাদক ইসলামি আন্দোলন ধর্মপাশা।
 
অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম ইসলামি আন্দোলন ধর্মপাশা, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম আজাদ,সিদ্দিকুর রহমান, মোঃ সালাম, মোঃ হাবিবুর রহমান চৌধুরী, আপন মিয়া,পলাশ, মোঃ রাসেল, আলাল উদ্দিন, জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
 
এসময় প্রধান অতিথি প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক, সাবেক সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্টাকালীণ আহবায়ক কমিটির সদস্য, সাবেক ছাত্রদলের সহ সভাপতি অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম চৌধুরী।
 
তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অবনতিশীল আইন-শৃঙ্খলার উন্নতি করে, শান্তিপূর্ণ ভাবে অবাধ, নিরপেক্ষ ও সৃষ্ট নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তোরন এক বিরাট চ্যালেঞ্জ। আজ ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনে জড়িত দলগুলি পরস্পরের বিরুদ্ধে লিপ্ত। দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য প্রতিরোধ করে আইনের শাসন, ঘুষ দূনীতি মুক্ত জনবান্দব প্রশাসন সহ সকল স্তরে গণতান্ত্রয়ন প্রয়োজন।
 
তিনি আরও বলেন, আপনারা জানেন, আমি দীর্ঘ দিন যাবত রাজনৈতিক কর্মকান্ডে জরিত। স্বেরাচারের আমলে আন্দোলন সংগ্রামে নির্যাতিত হয়ে কারাভোগ করেছি। এই প্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ইসলামী ঐক্য জোটে প্রার্থী হতে সিদ্ধান্ত নিয়েছি। আমার বিশ্বাস নির্বাচনী অভিঞ্জতা, দূর্নীতি মুক্ত, সৎ সাহসী জনপ্রিয়তার বিচারে আমাকে মনোনয়ন দিবে। আমি আপনাদের সার্বাত্বক সহযোগিতা কামনা করি।
 
#সুনামগঞ্জ #ভোট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা