August 10, 2026, 1:39 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

ইমাম-মুয়াজ্জিন ও মন্দিরের পুরোহিতদের সরকারি ভাতার ব্যবস্থা করা হবে : শওকত মাহমুদ

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, কুমিল্লা-৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের স্বতন্ত্র প্রার্থী, সাংবাদিক নেতা শওকত মাহমুদ বলেছেন, ইমাম মোয়াজ্জিন ও মন্দিরের পুরোহিতরা সমাজের ধর্মীয় নৈতিক শিক্ষা প্রদান করে।

তিনি বলেন,আজকে দেশে তারাই সবচেয়ে বেশি মানবেত জীবন যাপন করছে, তাই তাদেরকে সরকারি ভাতার ব্যবস্থা করা হবে।

সোমবার ২৫ ডিসেম্বর কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর, শংকুচাইল, রাজাপুর পাচোরা, চড়ানল ও বালেশ্বর এলাকায় গণসংযোগ উঠান বৈঠক শেষে এ কথা বলেন।

তিনি আরো বলেন, সরকার বিভিন্ন পর্যায়ে ভাতা দিলেও ইমাম মুয়াজ্জিন ও মন্দিরের পুরোহিতরা বঞ্চিত। তাই তিনি নির্বাচিত হলে তাদের সরকারিভাবে ভাতার ব্যবস্থা করে জীবনমান উন্নয়ন করবেন।

এছাড়াও তিনি বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও গন সংযোগ শেষে একাধিক নির্বাচনী অফিস উদ্বোধন করেন।

এসময় তিনি বুড়িচং-ব্রাহ্মণপাড়ার উন্নয়ন চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইমাম-মুয়াজ্জিন, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা