November 26, 2026, 9:23 am
শিরোনামঃ
একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ

ঈদযাত্রায় যানজট নিরসনে মহাসড়কের বুড়িচং অংশে সেনাবাহিনীর কার্যক্রম চলমান!

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।

পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘব ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ট্রাফিক ও হাইওয়ে পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রধান সড়কগুলোর গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছে।

এই কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় অতিরিক্ত যানবাহনের চাপ ও সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে ৩৩ পদাতিক ডিভিশনের অধিনস্থ বুড়িচং সেনাক্যাম্পের সদস্য দায়িত্ব পালন করছে।

গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল থেকে বুড়িচং সেনাক্যাম্পের দায়িত্বরত ১২ বীর মেজর সানিউল আলম এর নেতৃত্বে সেনা সদস্যরা যানজট নিরসনে কাজ শুরু করেন। এছাড়াও সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, আনসার সদস্যরা মহাসড়কে কাজ করছে।

মেজর সানিউল আলম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি অতি গুরুত্বপূর্ণ সড়ক, এই সড়কটির বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে যাত্রী ওঠা নামা, উল্টো পথে গাড়ি চলাচল, সড়কের উপর অবৈধ স্থাপনা, নিষিদ্ধ থ্রি হুইলার চলাচলের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে।

এছাড়া অতিরিক্ত গতিতে গাড়ি চলাচলের কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে। এ সকল বিষয় মাথায় নিয়ে ও ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিকার করতে সেনাবাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, পরিবার-পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার লক্ষ্যে সাধারণ মানুষের ঈদ যাত্রা যেন সুখকর হয় সে লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে।

তিনি সকল বাস মালিক সমিতি ও চালকদের ফিটনেসবিহীন গাড়ী না চালানো, অধিক গতিতে গাড়ী চালানো, যত্রতত্র গাড়ী থামিয়ে যাত্রী উঠা নামা না করা, অযথা লেন পরিবর্তন, ক্লান্তি নিয়ে গাড়ী চালানো হতে বিরত থাকার অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা