September 9, 2026, 9:34 pm
শিরোনামঃ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

উত্তরগ্ৰাম আঞ্জুমানে হাছানীয়া দরবার শরীফের পীর ছৈয়্যদ নোমান আল হাসানী (রহ:) এর ওফাত দিবস পালিত

বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলার ঘিলাতলা নিবাসী উপমহাদেশের প্রখ্যাত অলিয়ে কামেল রাহনুমায়ে তরিকত বাহরূল উলুম ছ্যৈয়দ হাছান আলী (রাহ:) এর প্রতিষ্ঠিত দরবার “উত্তরগ্ৰাম আঞ্জুমানে হাছানীয়া দরবার” শরীফের পীর মরহুম পীর ছৈয়্যদ নোমান আল হাসানী (রহ:) এর ওফাত দিবস উপলক্ষে দরবার শরীফ কমপ্লেক্সে দোয়া,মিলাদ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৩০ জানুয়ারি,বৃহস্পতিবার রাতে দরবার শরীফের পীর মুফতি ছৈয়্যদ আবু বকর ছিদ্দিকী নোমানী আল হাসানী মা:জি:আ: এর সভাপতিত্বে ও শাহজাদা মাওলানা ছৈয়্যদ ওমর ফারুক নোমানী ও শাহজাদা মুফতি ছৈয়্যদ ছাবের আহমেদ এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন, শাহজাদা মুফতি হাফেজ কারী ছৈয়্যদ আলাউদ্দিন নোমানী আযহারী আল হাসানী, বিশিষ্ট লেখক , সাংবাদিক ও সংগঠক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, মাওঃ মোঃ নূরে আলম খাঁন নাঈম , প্রভাষক মাওঃ মোঃ আল ইমরান,মাওঃ মোঃ শাহিনুল ইসলাম, হাফেজ মোঃ মোশাররফ হোসেন সহ আঞ্জুমানে জমিয়তে আহলুস সুন্নাহ ওলামা কমিটির নেতৃবৃন্দ।

ওরসে দোয়া ও আখেরী মুনাজাত পরিচালনা করেন, উক্ত দরবার শরীফের বড় জামাতা হযরত এম এম ইসলাম আল কাদরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা