September 27, 2026, 10:19 pm
শিরোনামঃ
নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন

এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন চাঁদপুরের বিল্লাল হোসেন মিয়াজী

নিজস্ব প্রতিবেদক:

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন দলের যুগ্ম মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী।

দলের মহাসচিব পদ শূন্য হওয়ায় এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেন।

দলীয় সূত্রে জানা যায়, এলডিপির মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমদ অন্য রাজনৈতিক দলে যোগদান করায় মহাসচিবের পদটি শূন্য হয়ে পড়ে। এ প্রেক্ষাপটে দলীয় সাংগঠনিক ধারাবাহিকতা বজায় রাখতে অভিজ্ঞ ও ত্যাগী নেতা হিসেবে বিল্লাল হোসেন মিয়াজীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়।

বিল্লাল হোসেন মিয়াজী এলডিপির প্রতিষ্ঠালগ্ন থেকেই দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কেন্দ্রীয় সদস্য, প্রচার সম্পাদক ও যুগ্ম মহাসচিবসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলকে সংগঠিত করতে তার ভূমিকা নেতাকর্মীদের কাছে প্রশংসিত।

বিল্লাল হোসেন মিয়াজী চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের নন্দলালপুর গ্রামের সন্তান। নিজ এলাকার রাজনীতিতে তিনি একজন পরিচ্ছন্ন ও সক্রিয় রাজনৈতিক সংগঠক হিসেবে পরিচিত।

উল্লেখ্য, এলডিপির মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমদ বুধবার দুপুরে বিএনপিতে যোগ দেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে এলডিপি ত্যাগ করে বিএনপিতে যোগদান করেন।

দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, বিল্লাল হোসেন মিয়াজীর নেতৃত্বে এলডিপি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে এবং আগামী রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা