August 10, 2026, 6:40 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ ও মানবিকতা গ্রুপের পক্ষ থেকে ত্রাণ বিতরণ

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।

এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ ও মানবিকতা গ্রুপের পক্ষ থেকে সাদকপুর ত্রাণ বিতরণ সমন্বয়ক কমিটিকে ৪২০ প্যাকেট এবং বিচ্ছিন্ন ভাবে আরো ২০০ প্যাকেট সহ মোট ৬২০ প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়েছে।

এছাড়াও সাদকপুর আশ্রয় কেন্দ্রের প্রায়  ৬শ জনকে খিচুড়ি রান্না করে খাওয়ান।

এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ ও মানবিকতা গ্রুপের প্যানেল মেম্বার এস আই মোবারক এবং সদস্য  জিএম আলাউল করিমের  মাধ্যমে এ ত্রাণ সামগ্রী বিতরণ ও খাবারের আয়োজন করা হয়।

গত ২৭ আগস্ট  মঙ্গলবার এ ত্রাণ  সামগ্রী সাদকপুর আশ্রয় কেন্দ্রের দায়িত্বে থাকা সমন্বয় কমিটিকে ৪২০ প্যাকেট এবং বিচ্ছিন্ন ভাবে আরো ২০০ প্যাকেট বুঝিয়ে দেন।

এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ ও মানবিকতা গ্রুপের প্যানেল মেম্বার এস আই মোবারক বলেন, এ সংগঠনের ফাউন্ডার এডমিন আশরাফুল হক সোহেলের নেতৃত্বে আমাদের এ গ্রুপের মূলত কাজই হচ্ছে অসহায় মানুষের পাশে দাড়ানো এবং আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের সহযোগিতা করা।  আজকে আমার এলকার এ বানভাসি মানুষের পাশে দাড়াতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে। আমরা চেষ্টা করবো সব সময় অসহায় মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করার জন্য।

পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের বলেন, এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ ও মানবিকতা গ্রুপের পক্ষ থেকে সাদকপুরের বানভাসি মানুষের মধ্যে যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে এ জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বলবো এ সংগঠনের মতো সবাই যেন বানভাসি মানুষের পাশে এসে দাড়ায় এবং তাদের সহযোগিতায় সকলে এগিয়ে আসে। আমি আবারো এ সংগঠনের সকল সদস্যকে এমন মহৎ কাজের জন্য ধন্যবাদ জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা