November 9, 2026, 5:10 pm
শিরোনামঃ
যে জাতি বইয়ের গুরুত্ব আর মূল্য বুঝে না, সে জাতি কী করে উন্নতি করবে? চাঁদপুর রেলস্টেশনে নারীর ৫০ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, উদ্ধার ১৮ ভরি; গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বাড়ল প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা নির্বাচন কমিশনের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন, সিসিটিভিতে সন্দেহভাজন দুজনের গতিবিধি টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানা ও বন্দিশালা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান তকানিয়ায় মাদ্রাসার শিক্ষাসফরের বাস খাদে, শিক্ষিকাসহ নিহত ২, আহত অন্তত ৩০ খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ

ওয়াশিংটন চায় মস্কোর বিরুদ্ধে লড়াইয়ে কিয়েভের জয় : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

বাতায়ন24নিউজ আন্তর্জাতিক ডেস্ক :
কিয়েভে সংবাদ সম্মেলনে অ্যান্টনি ব্লিঙ্কেন, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। ছবি : সংগৃহীত

কিয়েভে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ওয়াশিংটন চায় মস্কোর বিরুদ্ধে লড়াইয়ে কিয়েভ জয় লাভ করুক।

একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়া হবে।

গতকাল বুধবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে অ্যান্টনি ব্লিঙ্কেন এ কথা বলেছেন।  রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বর্তমানে কিয়েভ সফর করছেন। মূলত কিয়েভের প্রতি ওয়াশিংটন ও লন্ডনের সমর্থন পুনর্ব্যক্ত করার লক্ষ্যেই এই সফর।

সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন বলেন, ‘গত জুলাই মাসে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে জুলাই শীর্ষ সম্মেলনে, ঘোষণা করেছিলাম যে, ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার পথ কেউ বদলাতে পারবে না।’

এ সময় তিনি স্বাগতিক দেশের নেতাদের স্মরণ করিয়ে দেন যে, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট ইউক্রেনের সদস্যপদ সমর্থন করার জন্য নিবেদিত কমান্ড প্রতিষ্ঠা করেছে।

ব্লিঙ্কেন এর আগেও একাধিকবার ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার পক্ষে ওকালতি করেছেন। তবে বিষয়টি অতটাও সহজ হবে না। কারণ, হাঙ্গেরি ও স্লোভাকিয়া এরই মধ্যে বলেছে যে, তারা কোনো অবস্থাতেই এই বিষয়ে জোটের অন্য সদস্যদের সঙ্গে একমত হবে না। কারণ ইউক্রেনকে ন্যাটোতে আনার অর্থ হবে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ।

এ সময় কিয়েভের সামরিক শিল্প আগামী দিনে আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন ব্লিঙ্কেন। তিনি জানান, এরই মধ্যে ইউক্রেনের সমরাস্ত্র শিল্প গত বছরের তুলনায় ৬ গুণ বেশি বড় হয়েছে। তিনি বলেন, ‘আগামী বছরগুলোতে ইউক্রেন বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা শিল্পের একটি হতে যাচ্ছে এবং এই শিল্প ইউক্রেনকে বিশ্ব বাজারে নিয়ে যেতে সক্ষম হবে। বিশ্ববাজারে রাশিয়ার মতো অন্যান্য দেশের অংশগ্রহণ কমিয়ে দেবে এবং ন্যাটো মিত্রদের সরবরাহ করতে সক্ষম হবে।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘মূল কথা হলো-আমরা চাই ইউক্রেন জিতুক। এ লক্ষ্যে দেশটির সাহসী রক্ষক ও নাগরিকদের যা যা করা প্রয়োজন সেগুলো নিশ্চিত করতে যে ধরনের সমর্থন প্রয়োজন তা ত্বরান্বিত করতে আমরা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।’

 

তথ্যসূত্র : আরটির ও আজকের কাগজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা