July 25, 2026, 4:26 pm
শিরোনামঃ
মালয়েশিয়ায় মারা গেলেন ছেংগারচরের সাবেক দুইবারের মেয়র রফিকুল আলম জজ মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি সাদুল্ল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাজুল ইসলাম মিয়াজিকে গ্রামবাসীর সমর্থন ঘোষণা অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক মতলব উত্তরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড বাবার দেওয়া মাদক মামলার পর মানসিক চাপে যুবকের আত্মহত্যা? ছেংগারচরে হিন্দু সম্প্রদায়ের ৪৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ

কাদা-পানিতে নেমে দায়িত্ব পালন : মতলব উত্তরে আলোচিত ‘জনগণের ম্যাজিস্ট্রেট’ হিল্লোল চাকমা

মমিনুল ইসলাম:
????????????

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা সম্প্রতি আলোচনায় এসেছেন তার এক ব্যতিক্রমী ও সাহসী ভূমিকার জন্য। বৃষ্টিভেজা দিনে বিলের হাঁটুসমান কাদা-পানি মাড়িয়ে অভিযান পরিচালনার দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) উপজেলার আমুয়াকান্দা ও ঠাকুরচর এলাকায় অবৈধ মৎস্যজাল বিরোধী অভিযানে নেতৃত্ব দেন তিনি। মৎস্য কর্মকর্তার কার্যালয়ের এ অভিযানে ঘটনাস্থলে কোনো সড়ক না থাকায় তিনি জুতা হাতে নিয়ে নিজেই নেমে পড়েন কাদায়। ভেজা প্যান্ট, হাতে ছাতা ও ওয়ালেট নিয়েও দায়িত্ব পালনে এতটুকু পিছপা হননি। সেদিন ভেসাল জাল ১টি ও চায়না দুয়ারী জাল ৫টি জব্দ করে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।

হিল্লোল চাকমার দায়িত্বশীলতা এখানেই সীমাবদ্ধ নয়। তিনি মতলব উত্তরে যোগদানের পর থেকেই নিজের কর্মস্থলকে একটি সুশৃঙ্খল, অপরাধমুক্ত ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছেন।

চলতি মাসের ১১ তারিখে ফতেপুর পূর্ব ইউনিয়নের শাহবাজকান্দি গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি বাল্যবিবাহ বন্ধ করেন তিনি।

এছাড়াও, মেঘনা ও ধনাগোদা নদীতে অবৈধ বালু উত্তোলন রোধে বহুবার অভিযান পরিচালনা করে ড্রেজার ও বাল্কহেড জব্দ করে আইনের আওতায় আনেন।

অভয়াশ্রম চলাকালীন সময়েও মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে অসংখ্য অবৈধ জাল ও মাছ জব্দ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।

এছাড়া তিনি নিয়মিত সামাজিক, সাংস্কৃতিক ও খেলাধুলার বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে স্থানীয় তরুণ সমাজকে উৎসাহিত করে চলেছেন।

এই বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে কখনও কখনও চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আমি বিশ্বাস করি, প্রশাসনের আসল শক্তি মাঠ পর্যায়ের জনতার পাশে দাঁড়ানো। যত কঠিনই হোক, কাজের জায়গা থেকে পিছু হটিনি, ভবিষ্যতেও হবো না।

স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল মনে করছেন, একজন উপজেলা কর্মকর্তার এমন কর্মনিষ্ঠতা, পেশাদারিত্ব ও সাহসিকতা এলাকার উন্নয়ন ও শৃঙ্খলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা