September 9, 2026, 11:09 pm
শিরোনামঃ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত

মোঃ আবদুল্লাহ, বুড়িচং প্রতিনিধি।।

কুমিল্লা বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত হয়েছেন।

আজ বুধবার (২৩ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা।

পুলিশ কর্মকর্তা সোহেল মোল্লা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। তিনি আরো জানান,  ঢাকা থেকে চট্টগ্রামগামী পথের ডাউন লাইনের ১৬২/০১ এর মাদবপুর এলাকায় এই তিন যুবক ট্রেনে কাটা পারে। কোন ট্রেনে কাটা পরছে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায় নি।

তিনি আরও বলেন, নিহতদের পরিচয় পাওয়া যায় নি। খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে।

স্থানীয়রা জানান, ভোরে ঘটনাস্থলের কাছাকাছি ট্রেন কয়েকবার হুইসেল দেয়। তখন হয়তো ওই তিন যুবক ট্রেন কাটা পড়ে।

স্থানীয় সোহেল নামে এক যুবক জানায়, লোক মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। এসময় তিনি ২ যুবককে জীবিত দেখতে পান। তাদের পা ও হাত কাটা ছিল। তাদের সাথে কথা বলার চেষ্টা করেন তিনি। এ সময় আহত দুই যুবক বাঁচানোর জন্য আকুতি করছিল ও পানি চাইছিল। এর কিছুক্ষণ পরই একে একে দুই যুবক মারা যান।

তিনি আরো জানান, ঘটনাস্থলের ঠিক ৫০ গজ দূরে রেল লাইনের পাশে একটি পরিত্যক্ত ঘর রয়েছে। এই ঘরটিতে প্রতিনিয়ত মাদক সেবন করত বখাটেরা। নিহত এই যুবকগুলোকে এই এলাকায় কখনো দেখা যায়নি।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক জানান, ভোরে খবর পেয়ে তিনি সর্বপ্রথম ঘটনাস্থলে আসেন। এবং রেল লাইনের উপরে খন্ড-বিখন্ড মরদেহগুলো দেখতে পান। পরবর্তীতে তিনি রেলওয়ে পুলিশকে খবর জানান। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উদ্ধার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা