November 25, 2026, 5:25 am
শিরোনামঃ
ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

কুমিল্লায় ছুরিকাঘাতে একজন নিহত!

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লা বুড়িচংয়ে দুর্বৃত্তদের হামলায় আব্দুর সাত্তার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

গতকাল শনিবার রাতে উপজেলার বাকশিমুল ইউনিয়নের পীতাম্বর এলাকার রেল লাইনের পাশে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুস সাত্তার কুমিল্লা আদর্শ সদর উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা।

নিহতের ছেলে খোরশেদ আলম জানান, তার বাবা আব্দুস সাত্তার পীতাম্বর এলাকায় মুদি  ব্যবসায়ী ছিলেন। প্রতিদিনের মত শনিবার রাত সাড়ে ১১ টার দিকে  দোকান বন্ধ করে রেললাইন দিয়ে নিজবাড়ী রসুলপুরে যাচ্ছিলেন।

এ সময় পীতাম্বর রেল ব্রিজ এলাকায় পৌঁছালে  দুর্বৃত্তরা তার বাবার উপর অতর্কিত হামলা চালিয়ে তার কাছে থাকা নগদ টাকা মোবাইল মানিব্যাগ ছিনিয়ে তাকে মুমূর্ষ  অবস্থায় রেল ব্রিজের পাশে ফেলে রেখে চলে যায়। তার চোখে ও মাথায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

রবিবার ভোরে প্রতিবেশীর মাধ্যমে  বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে  উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে দশটার দিকে মারা যায় সাত্তার।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক জানান, পুলিশ ঘটনাস্থলে আছে। তদন্ত শেষে বিস্তারিত জানাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা