November 25, 2026, 5:25 am
শিরোনামঃ
ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

কুমিল্লায় হাতি দিয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ২

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা নগরীতে হাতি দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজির সময় দুজনকে আটক করেছে সেনাবাহিনী।

এসময় হাতি দুটি উদ্ধার করে দেওয়া হয়েছে কোতোয়ালি থানায়। আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।

আটকরা হলো-মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মৌলভীবাজার এলাকার মো. ইমরান ও মাদারীপুরের কালকিনি এলাকার চর ঠেংগামারার  বাসিন্দা নাজমুল কাজী।

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহিনুল ইসলাম জানান, আটক দুজনের কাছ থেকে মুচলেকা রেখে তাদের নিজ এলাকায় ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে। কারণ কুমিল্লা বন বিভাগের কাছে হাতি রাখার মতো কোনো পরিবেশ নেই। তাই তাদের হাতি দুটি নিয়ে নিজ বাড়ি ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে।

জানা গেছে, হাতি ব্যবহার করে কুমিল্লা শহরের বিভিন্ন জায়গায় চাঁদা তোলার অভিযোগ উঠে আসছিল দীর্ঘদিন ধরেই। ভিন্ন শহর থেকে হাতে নিয়ে এসে কুমিল্লার পাড়ায় পাড়ায় ঘুরে এই চাঁদাবাজিতে অনেকেই বিরক্ত এবং অতিষ্ঠ ছিল। কয়েকবার চেষ্টা করেও এই হাতি ও মাহুতকে ধরা যায়নি।

অবশেষে আজ বুধবার বিকেলে কুমিল্লার আরবান ভলেন্টিয়ার্সদের সহযোগিতায় দুটি হাতি ও দুই মাহুতকে নগরীর কাপ্তানবাজার এলাকা থেকে আটক করে সেনাবাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা