August 11, 2026, 10:24 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

কুমিল্লা জিলা স্কুলের ৭০ ব‍্যাচের উদ্যোগে বন্যা পরবর্তী পুনর্বাসন কর্মসূচি

মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা)প্রতিনিধি।।

কুমিল্লা জিলা স্কুলের ৭০ ব‍্যাচের উদ্যোগে বুড়িচং মহিষমারায় বন্যা পরবর্তী পুনর্বাসন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে মহিষমারার ২২টি পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।

১২ অক্টোবর শনিবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের মহিষমারা ভুইয়া বাড়ির সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় আয়োজকরা বলেন, কুমিল্লা জিলা স্কুলের ৭০ ব‍্যাচের উদ্যোগে বন্যার্তদের জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। আমরা সব সময় চেষ্টা করি গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করতে। ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন আবদুল মোমিন, ডা.ইশতিয়াক, জিয়াউল ইসলাম, বাহাউদ্দিন আহাম্মদ চৌধুরী, শাহীন হোসেইন ভূইয়া, মামুন ভুইয়া, হালিমা খাতুন রোজি, সাবেক ইউপি মহিলা মেম্বার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা