November 25, 2026, 4:10 am
শিরোনামঃ
ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

কোটচাঁদপুরে অল বাংলাদেশ ব্লাড ডোনেট ফাইটার্সের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

‘ভয় নেই রক্তদানে, এগিয়ে আসি মানবতার কল্যাণে’ এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন অল বাংলাদেশ ব্লাড ডোনেট ফাইটার্সের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে শহরের পৌর পাঠাগার মিলনায়তনে সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসাইন।

অল বাংলাদেশ ব্লাড ডোনেট ফাইটার্সের প্রতিষ্ঠাতা পরিচালক তারিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর গ্রীন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আজিজুর রহমান।

এসময় অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের হাতে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

যানা যাই সংগঠনের এক জন পরিচালক ও ১৪ জন সদস্য আছেন। এসব সদস্যের সহযোগিতায় বিভিন্ন সামাজিক কার্যক্রমের আয়োজন করা হয়। তাঁদের এই কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে অনেকেই শরিক হন দেন আর্থিক সহায়তা।

পরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। মানবিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি ভবিষ্যতেও মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে।

শেষে কমিটি ঘোষনা পর সদস্যদেরকে আইডি কার্ড প্রদান করেন অতিথিবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা