September 26, 2026, 4:49 am
শিরোনামঃ
বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২

কোটচাঁদপুরে পোস্ট অফিস কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন, ইউএনওর কাছে স্মারকলিপি

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

সারাদেশের চলমান কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ পোস্টাল ডিপার্টমেন্টের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করেছেন।

এ উপলক্ষে তারা কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকারের কাছে একটি স্মারকলিপি পেশ করেছেন।

বৃহস্পতিবার দুপুরে কোটচাঁদপুর উপজেলা পোস্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে স্মারকলিপিটি হস্তান্তর করেন।

স্মারকলিপিতে পোস্টাল বিভাগের বৈষম্য দূরীকরণ, কর্মপরিবেশের উন্নয়ন, বেতন-ভাতা সংক্রান্ত জটিলতার সমাধান এবং ডিজিটাল ডাকসেবা কার্যক্রম বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরা হয়।

স্মারকলিপি গ্রহণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার আন্দোলনকারীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। তিনি স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট উচ্চপর্যায়ে দ্রুত পাঠানোর আশ্বাস দেন।

আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবিগুলো উপেক্ষিত হয়ে আসছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা জানান।

স্মারকলিপি প্রদানকালে কোটচাঁদপুর উপজেলা পোস্ট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী এবং আন্দোলনরত সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা