June 23, 2026, 6:45 pm
শিরোনামঃ
নাটকীয় প্রত্যাবর্তনে ইমামপুর ক্রীড়া চক্রকে হারিয়ে ফাইনালে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাব মতলব-গজারিয়া সেতুর অর্থায়ন চূড়ান্ত পর্যায়ে, জমি অধিগ্রহণে ১২ কোটি টাকা অনুমোদন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে চাঁদপুর-২ আসনের উন্নয়ন সম্ভাবনা তুলে ধরলেন এমপি ড. জালাল উদ্দিন সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল সুন্দরবনে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও চাঁদাবাজির চক্রে রাষ্ট্রীয় কোষাগারে বড় ধরনের রাজস্ব ফাঁকি কোটচাঁদপুরে মানবপাচার রোধে ঢাকা আহ্ছানিয়া মিশনের সমন্বয় সভা মতলব উত্তরে পরকীয়ার সন্দেহে শুরু বিরোধ, শ্বশুর-স্ত্রীর বিরুদ্ধে হামলার অভিযোগ স্বামীর মতলবে ধনাগোদা নদীতে বৈদ্যুতিক শট দিয়ে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু মাদক কারবারিদের কোনো ছাড় নয় : ওসি তদন্ত প্রদীপ মন্ডল পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলুম মাদ্রাসায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

কোটচাঁদপুরে মানবপাচার রোধে ঢাকা আহ্ছানিয়া মিশনের সমন্বয় সভা

কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি :

মানবপাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে ঝিনাইদহের কোটচাঁদপুরে সমন্বয় সভা করেছে ঢাকা আহ্ছানিয়া মিশন।

গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার।

ঢাকা আহ্ছানিয়া মিশনের পক্ষে অনুষ্ঠান পরিচালনা করেন মাসুদ পারভেজ।

সভায় মানবপাচারের ঝুঁকি, প্রতিরোধ এবং উদ্ধারপ্রাপ্ত ব্যক্তিদের পুনর্বাসনে বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংস্থার কর্মকর্তারা জানান, ঝিনাইদহ সদর, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলায় তারা মানবপাচার প্রতিরোধে কাজ করে আসছেন। এ পর্যন্ত ১৯টি উঠান বৈঠকসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পাশাপাশি কোটচাঁদপুরে ৩৫০ জন উন্নয়ন উদ্যোক্তাকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন,কুশনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরুজ্জামান সবুজ, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের সদস্য তাইজুল ইসলাম, কোটচাঁদপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম আশরাফুল আলম, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক মঈন উদ্দিন খান, সাংবাদিক রোকনুজ্জামান সহ সংস্থার বিভিন্নপর্যায়ের দায়িত্বশিলরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার মানবপাচার প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, মানবপাচার একটি সামাজিক অপরাধ। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এর প্রতিরোধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা