November 25, 2026, 4:08 am
শিরোনামঃ
ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

কোটচাঁদপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ভবন ভাঙার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের কোটচাঁদপুরে পরিত্যক্ত একটি ভবন ভাঙার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়ানুর হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৮টার দিকে কোটচাঁদপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পুরোনো ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ানুর কালীগঞ্জ উপজেলার হেলা গ্রামের জামের আলীর ছেলে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, সম্প্রতি কোটচাঁদপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনটি নিলামে বিক্রি করা হয়। ভবনটি কেনেন ঠিকাদার রিয়াজ আহম্মেদ। গত সাত থেকে আট দিন ধরে জামের আলী ও তার ছেলে ইয়ানুর ভবনটি ভাঙার কাজ করছিলেন।

সোমবার সকালে ভবনের একটি রড টানার সময় ইয়ানুরের হাতে থাকা রডটি অসাবধানতাবশত ভবনের ওপর দিয়ে যাওয়া পিডিবির ৩৩ হাজার ভোল্টের খোলা বিদ্যুৎ লাইনের সঙ্গে স্পর্শ করে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় তার বাবা জামের আলী ইয়ানুরকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোটচাঁদপুর বিদ্যুৎ অফিসের আবাসিক সহকারী প্রকৌশলী সাইদুজ্জামান বলেন, কাজের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব। তার দাবি, এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের দায় নেই।

কোটচাঁদপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা