September 11, 2026, 1:07 am
শিরোনামঃ
সুন্দরবনের আতঙ্ক ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ, জমা পড়ল বিপুল অস্ত্র সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মতলব উত্তরের প্রবাসী নিহত বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় হরিনা কবরস্থানে দাফন বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ

ক্যানসারে আক্রান্ত মাওঃ হাবিব বাঁচতে চান!

গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা।।

কুমিল্লার মুরাদনগরের মাওঃ মোঃ রবিউল আহসান হাবিব কিছুদিন আগেও কর্মঠ ছিলেন। কামিল পাশ করে সিলেট ফুলতুলি মাদ্রাসা থেকে কারিয়ানায় উচ্চ ডিগ্রি নিয়ে নিজ গ্রামের একটি  জামে মসজিদে ইমাম হিসেবে চাকরি নিয়ে  সংসার পরিচালনা করে আসছিলেন। কিন্তু বর্তমানে ক্যান্সারে আক্রান্ত হয়ে হাবিবের জীবন এখন নিভু-নিভু।

কোম্পানীগঞ্জের পার্শ্ববর্তী কুলুবাড়ি এলাকায় তার নিবাস।বাবার চাকরির সুবাদে শৈশবে থাকতেন সিলেট, ভর্তি হয়েছিলেন স্কুলে। ৪র্থ শ্রেনীতে পড়াকালীন সময়ে মন পাল্টে বাবার অনুমতি নিয়েই ভর্তি হলেন মাদ্রাসায়। পরবর্তীতে সৈয়দপুর কামিল মাদরাসা থেকে কামিল পাশ করলেন।ফাযিল ক্লাশে পড়ার সময় পল্লী বিদ্যুত অফিসে চাকুরীরত পিয়ন আব্দুল মালেক ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হন। পিতার চিকিৎসা করতে গিয়ে ৫ বোন ও ২ ভাইয়ের সংসার দিশেহারা হয়ে যায় । ২০১৭ সালে বাবা মারা যান হাবিবের ফাযিল পরীক্ষা চলাকালীন সময়ে । তবুও  মন শক্ত রেখে পরীক্ষা চালিয়ে গিয়েছিলেন। বাবার চিকিৎসা করতে গিয়ে পরিবারটি ভিটেমাটি হারা হয়ে যায়। তবুও ইমামতি ও বাসায় বাসায় গিয়ে কোরআন শিক্ষা দিয়ে কোনমতে সংসার চলছিল।

২০২০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে  ৩ বছরের আব্দুর রহমান ও বাবার অসুস্থতার কারণে বাকরুদ্ধ। ক্যান্সার আক্রান্ত রবিউল আহসান হাবিব জানান, প্রথমে এম এন হেলথ কেয়ার কোম্পানীগঞ্জ জেনারেল হাসপাতালে ২৮-০৩-২০২৫ তারিখে ধরা পড়ে।  তারপর দ্বিতীয় বার পরীক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ১২-০৪-২০২৫ তারিখে ধরা পড়ে।

এর আগে পেট ব্যাথা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, পায়খানার আগে-পরে নিয়মিত রক্ত যাওয়া এবং অতিরিক্ত দূর্বলতার কারণে

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মুরাদনগর থেকে এম.বি. বি.এস. এর পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করে কোনো উপকার পাইনি।  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে  থেরাপি দেয়া হয়েছে। আরো ৭বার সার্কেল কেমোথেরাপি দিতে হবে। ৭০ বছর বয়সী মা ও সন্তানের চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন মাওঃ হাবিব। হাবিব সকলের নিকট দোয়া ও সাহায্য  চান ।সে সুস্থ হয়ে  কোরআনের খেদমত করতে চান। হাবিবকে বাঁচাতে সাহায্য পাঠাতে পারেন -মোঃ রবিউল আহসান হাবীব।

ব্যাংক একাউন্ট

MD ROBEUL AHSAN HABIB

A/C No. 0170 125 842 811

বিকাশ নাম্বার 01750-249254


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা