May 11, 2026, 6:57 pm
শিরোনামঃ
একাধিক বিয়ে ও নির্যাতনের অভিযোগ, আদালতের পরোয়ানার পর মতলব উত্তরে আটক মতলব উত্তরে চাঁদা দাবিতে হামলার অভিযোগে আদালতে মামলা খাদ্য, স্বাস্থ্য ও চিকিৎসার অবস্থা ভালো নেই, আমার এলাকার মানুষ খুবই অবহেলিত : এমপি কামরুল মতলব উত্তর প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন সভাপতি সফিকুল, সম্পাদক সুমন মোংলা নদী পারাপারে ভোগান্তি নিরসনে প্রশাসনের জরুরি বৈঠক আল্লাহ পাক মানুষকে কেন তাঁর খলিফা হিসেবে ঘোষণা করেছেন? আজকাল কিছু মানুষ মুখে মুসলমান দাবি করে, অথচ হযরত মুহাম্মদ (সাঃ)-এর নবুয়ত ও মহান চরিত্র নিয়ে বিতর্কীত প্রশ্ন তোলে? জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : জনগণের দৃষ্টিতে আদর্শ, সততা ও দেশমাতৃকার প্রতি নিঃস্বার্থ দায়বদ্ধতার যেন প্রতিচ্ছবি মতলবে কোস্ট গার্ডের অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড

খাদ্য, স্বাস্থ্য ও চিকিৎসার অবস্থা ভালো নেই, আমার এলাকার মানুষ খুবই অবহেলিত : এমপি কামরুল

রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ও পাইকুরহাটি ইউনিয়নের বিভিন্ন হাওরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে ইউনিয়ন পরিষদ হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা শোনেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

সভায় তিনি হাওরের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে কৃষকদের মতামত গ্রহণ করেন। পাশাপাশি কৃষকদের দুর্ভোগ লাঘবে করণীয় বিষয়ে আলোচনা করেন।

তিনি বলেন, খাদ্য, স্বাস্থ্য ও চিকিৎসার অবস্থা ভালো নেই, আমার এলাকার মানুষ খুবই অবহেলিত। হাওরের মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।

এ সময় তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও উল্লেখ করেন, হাওরের প্রতি দলের আন্তরিকতা রয়েছে এবং সাধারণ মানুষের পাশে থাকা তাদের অঙ্গীকার।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলার আহ্বায়ক কমিটির আহ্বায়কবৃন্দ ও সদস্যরা, পাশাপাশি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা