September 27, 2026, 10:33 pm
শিরোনামঃ
নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন

খেলাধুলা ঐক্যের প্রতীক, মতলব হবে ক্রীড়া সম্ভাবনার জনপদ : ড. জালাল উদ্দিন

মমিনুল ইসলাম:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, খেলাধুলার মাধ্যমে দেশ, জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়। খেলাধুলা মানুষকে ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধনে আবদ্ধ করে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে মতলব উত্তরে একটি দৃষ্টিনন্দন  স্টেডিয়াম নির্মাণ করা হবে। পাশাপাশি এখানে একটি আধুনিক স্পোর্টস ট্রেনিং একাডেমি গড়ে তোলা হবে, যেখান থেকে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ড-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

ড. জালাল উদ্দিন বলেন, মতলব হচ্ছে সম্ভাবনার জনপদ। এখানকার তরুণরা খেলাধুলায় অসাধারণ প্রতিভা দেখিয়ে চলেছে। সুযোগ পেলে তারাও জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করতে পারবে।

ফাইনাল খেলায় কলাকান্দা ফুটবল একাদশ বারোআনী স্পোর্টিং ক্লাবকে ১–০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলার প্রথমার্ধের ১৫ মিনিটের মাথায় কলাকান্দা দলের পক্ষে একমাত্র গোলটি আসে, যা শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে।

ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল, যুগ্ম আহ্বায়ক ভিপি মফিজুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেক মাহমুদ সংগ্রাম, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজিব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খেলাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. মহিবুল্লাহ, আক্তার, মির্জা মন্টি।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ড. জালাল উদ্দিন ও অতিথিবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা