November 8, 2026, 4:24 pm
শিরোনামঃ
খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন, সিসিটিভিতে সন্দেহভাজন দুজনের গতিবিধি টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানা ও বন্দিশালা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান তকানিয়ায় মাদ্রাসার শিক্ষাসফরের বাস খাদে, শিক্ষিকাসহ নিহত ২, আহত অন্তত ৩০ খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে এক দিনে গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর গ্যাং সদস্য নিউ জিল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে ছোট দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে মধ্যস্থতা অব্যাহত রাখার কথা জানাল কাতার কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, বিদ্যুৎ ও পানি সরবরাহে বিপর্যয় রক্ষণাবেক্ষণ শেষে জাতীয় গ্রিডে ফিরল সামিটের এলএনজি সরবরাহ গ্রামপুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা, অবসরকালীন সুবিধাও বৃদ্ধি

চলমান যুদ্ধ আরো বাড়ালে ইসরায়েল-কে নিশ্চিহ্ন করার হুশিয়ারি ইরান

বাতায়ন24নিউজ আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনের গাজা চলমান যুদ্ধ সম্প্রসারিত হলে ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান।

দেশটির রাজনীতি বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি-কানি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধ যদি আরও প্রসারিত হয়, তবে তা ইসরায়েলকে সম্পূর্ণরূপে ধ্বংসের দিকে নিয়ে যাবে।

গতকাল সোমবার এক টেলিভিশন সাক্ষাত্কারে এই মন্তব্য করেন আলী বাঘেরি-কানি।

গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে বড় ধরনের অভিযান চালায় হামাস যোদ্ধারা। আল-আকসা তুফান নামক ওই অভিযানে বহু এক হাজার ইসরায়েলিকে হত্যা করা হয় এবং প্রায় আড়াইশ’র মতো ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীকে ধরে গাজায় নিয়ে যান ফিলিস্তিনি যোদ্ধারা।

এরপরই পাল্টা যুদ্ধ শুরু করে ইসরায়েল। নির্বিচারে বোমা হামলা চালিয়ে রিপোর্ট লেখা পর্যন্ত আট হাজার তিন শতাধিক বেসামরিক নাগরিক হত্যা করেছে ইসরায়েল। এর মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

বাঘেরি-কানি ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধের অভিযানকে “ইহুদিবাদী রাষ্ট্রের সামরিক ও নিরাপত্তা ব্যবস্থায় একটি ভয়াবহ প্রতিঘাত” বলে উল্লেখ করেন।

ইরানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “যদি যুদ্ধ আরো প্রসারিত হয়, তবে আমরা বলতে পারি না যে ইসরায়েল হেরে যাবে, কারণ ইসরায়েলের কাছে পরাজিত বা বিজয়ী হিসাবে বর্ণনা করার মতো কিছুই থাকবে না।”

সূত্র : প্রেসটিভি ও বিডি প্রতিদিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা