August 10, 2026, 3:24 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

চাঁদপুরের মতলব উত্তরে ঘোড়া ও দক্ষিণে দোয়াত কলমের জয়

মমিনুল ইসলাম:
Oplus_131072

মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে জয়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

এই দুই উপজেলায় ঘোড়া ও দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন।

বুধবার (৮ মে) রাতে সংশ্লিষ্ট উপজেলা পরিষদের মিলনায়তনের ফলাফল ঘোষণা কক্ষ থেকে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।

মতলব উত্তরে ঘোড়া প্রতীকে ৩৩ হাজার ৭০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মানিক দর্জি। তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের গাজী মুক্তার হোসেন পেয়েছেন ২০ হাজার ৯২ ভোট। আর বর্তমান চেয়ারম্যান এমএ কুদ্দুস পেয়েছেন ১৫ হাজার ১৫৮ ভোট।

এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রিয়াজউদ্দিন রিয়াজ নির্বাচিত হন। তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন লাভলী চৌধুরী। এখানে মোট ভোটার ২ লাখ ৭৮ হাজার। এর মধ্যে গড় ভোট পড়েছে ২৪.০৮ শতাংশ।

অন্যদিকে, মতলব দক্ষিণে দোয়াত কলম প্রতীকের সিরাজুল মোস্তফা তালুকদার ১৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের সৈয়দ মনজুর হোসেন পেয়েছেন ১৫ হাজার ৬৬৭ ভোট। আর বর্তমান চেয়ারম্যান এএইচবি কবির হোসেন পেয়েছেন ১৩ হাজার ৩৫৩ ভোট।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমা আক্তার আঁখি নির্বাচিত হন। তবে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শওকত হোসেন বাদল। এখানে মোট ভোটার ১ লাখ ৯৮ হাজার ২৬ জন। এরমধ্যে গড় ভোট পড়েছে ২৩. ৪১ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা