August 12, 2026, 11:03 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

চাঁদপুর-২ আসনে বিএনপির প্রার্থী রিভিউ চান নেতাকর্মীরা ; জনগণের প্রত্যাশা শীর্ষ নেতৃত্বের কাছে সঠিকভাবে পৌঁছায়নি : প্রফেসর সরকার শামীম

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে বিএনপির দলীয় প্রার্থী পুনর্বিবেচনার (রিভিউ) দাবিতে হাজারো নেতাকর্মীর ঢল নেমেছে। বুধবার রসুলপুর হাজী চাঁন বক্স সরকার দাখিল মাদ্রাসার মাঠে মতলব উত্তর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় এই দাবি জোরালোভাবে তুলে ধরেন নেতাকর্মীরা।

যদিও জনসভাটি আয়োজিত হয়েছিল ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে, তবে পুরো মাঠ জুড়ে ছিল প্রার্থী রিভিউয়ের স্লোগান, পোস্টার, ফেস্টুন ও ব্যানারে ছাওয়া। ‘মতলবে দরকার শামীম সরকার’ স্লোগানে মুখরিত জনসভা।

চাঁদপুর-২ আসনে প্রার্থী বাতিল করে পুনর্বিবেচনার দাবি জানিয়ে মঞ্চ ও মিছিলে স্লোগান ওঠে মতলবে দরকার শামীম সরকার। নেতাকর্মীরা রিভিউ দাবির পক্ষে ‘রিভিউ চাঁদপুর-২’ ফটো কার্ড উঁচিয়ে ধরেন। হাজারো নেতা–কর্মীর উপস্থিতিতে মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, আমি আপনাদের কষ্টের কথা বুঝি। মতলবের প্রত্যেক মানুষের দাবি, প্রাথমিক মনোনয়নের রিভিউ হোক, পুনর্বিবেচনা হোক। জনগণের প্রত্যাশা কেন্দ্রীয় নেতাদের কাছে যথাযথভাবে পৌঁছায়নি। আপনারা মতলবে আসুন, জনগণের ভাষা শুনুন, তাদের চাওয়া মূল্যায়ন করুন। নয়তো এই আসন হাতছাড়া হয়ে যেতে পারে। আমরা কোনোভাবেই এই আসন হারাতে চাই না।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আনুগত্য জানিয়ে তিনি আরও বলেন, আমি আপনার নির্দেশনা অনুযায়ী মাঠে আছি। আপনার নির্দেশনা মেনে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবো। তবে জনগণের প্রতি আমরা দায়বদ্ধ। জনগণ চাঁদপুর-২ আসনে রিভিউ চায় সেটি সম্মান করা জরুরি।

জনসভা শেষে হাজারো নেতাকর্মী বিশাল মিছিল বের করেন। মিছিলটি রসুলপুর হাজী চাঁন বক্স সরকার দাখিল মাদ্রাসার মাঠ থেকে শুরু হয়ে সাহেববাজারে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে নেতাকর্মীরা চাঁদপুর-২ আসনে রিভিউয়ের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

চাঁদপুর জেলা বিএনপির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মো. জাকির হোসেনের সভাপতিত্বে,  উপজেলা বিএনপির সহ ছাত্রবিষয়ক সম্পাদক তৌফিক আজিম মিশু ও ছাত্র নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, মতলব উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শাহজাহান সরদার, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য এস এম মফিজুল ইসলাম, মতলব পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরে আলম মিয়াজি, তেজগাঁও থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান প্রমুখ।

জনগণের মতামত প্রতিফলিত করতে রিভিউ দাবি জানিয়ে বক্তারা বলেন, জনগণের মতামত প্রতিফলিত করেই যোগ্য নেতৃত্ব নির্বাচন করা দলের নীতি। তৃণমূলের প্রত্যাশা বিবেচনায় নিয়ে চাঁদপুর-২ আসনের দলীয় প্রার্থী রিভিউ করা সময়ের দাবি।

নেতাকর্মীদের মতে, প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম মাঠে জনপ্রিয়, গ্রহণযোগ্য ও সংগঠিত নেতৃত্বের প্রতীক। তাই তৃণমূলের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে তাকে পুনর্বিবেচনার মাধ্যমে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা