September 27, 2026, 10:20 pm
শিরোনামঃ
নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন

চাঁদপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন সাবেক মন্ত্রী পুত্র তানভীর হুদা

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম সরকার এর বরাবর মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র জমা দিতে এসে তার সাথে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন জমা শেষে তানভীর হুদা সাংবাদিকদের বলেন, আমি চাঁদপুর-২ আসনের সাধারণ মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থন নিয়েই নির্বাচন করতে চাই। আমার বাবা জীবদ্দশায় এই এলাকার উন্নয়নের জন্য কাজ করেছেন, আমিও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। মানুষের অধিকার, ভোটের অধিকার এবং উন্নত ভবিষ্যত নিশ্চিত করাই আমার লক্ষ্য।

তিনি আরও বলেন, জনগণের পাশে থাকুন। মা-বোন ও শ্রমিক-মেহনতী মানুষের পাশে থেকে তাদের আস্থা অর্জন করার চেষ্টা করুন। মানুষের বিবেক যেটাকে সঠিক মনে করে, সেই কাজটাই আমরা করব। তাই সক্রিয়ভাবে মাঠে থাকতে হবে।

তানভীর হুদা বলেন, তিনি একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ চান এবং এজন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

মনোনয়ন জমা উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে।

এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা