September 27, 2026, 10:20 pm
শিরোনামঃ
নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন

চাঁদপুর-২ আসন ; বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, এলডিপি, এবি পার্টি’সহ বহু প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-২ আসন (মতলব উত্তর-দক্ষিণ) এখন সরগরম। বিভিন্ন দলের প্রার্থীরা একে একে মনোনয়নপত্র সংগ্রহ করায় নির্বাচনী মাঠে উত্তাপ বাড়তে শুরু করেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দিনব্যাপী মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি’র কার্যালয় হয়ে উঠেছিল রাজনৈতিক নেতাকর্মীদের মিলনমেলা।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বিএনপির মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলীয় নেতাকর্মীরা। এসময় চাঁদপুর জেলা বিএনপি নেতা আলমগীর সরকার, উপজেলা বিএনপির সহ সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, আব্দুল গনি তফাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আলম স্বপন, পৌর বিএনপির সম্পাদক জাহাঙ্গীর প্রধান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী’সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চাঁদপুর জেলা বিএনপি নেতা আলমগীর সরকার বলেন, গত তিনটি জাতীয় নির্বাচনে আমরা স্ব-শরীরে উপস্থিত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারিনি। এবার সুষ্ঠু নির্বাচনের যাত্রা শুরু হওয়ায় দলীয় নেতাকর্মীরা উচ্ছ্বসিত।

একই দিন দুপুরে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. এমরান হোসেন মিয়া’র পক্ষে তার প্রতিনিধিরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহরাফ মিয়াজি, ছেংগারচর পৌর জাতীয় পার্টির সভাপতি মো. সেলিম মোল্ল্যা, সাধারণ সম্পাদক ইকবাল কবির গাজী ও পৌর জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

দলীয় নেতারা বলেন, এমরান হোসেন মিয়া বিজয়ী হলে এলাকার সার্বিক উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবেন।

একই দিনে এলডিপি’র মনোনীত প্রার্থী ও ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়া’র পক্ষ থেকেও মনোনয়ন তোলা হয়। মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক মো. মহন বেপারী এবং ছেংগারচর পৌর গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া।

মনোনয়ন পর মহন বেপারী বলেন, বিল্লাল হোসেন মিয়া দীর্ঘদিন ধরে মাঠে আছেন। তিনি নির্বাচিত হলে উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত হবে।

এদিকে এবি পার্টির প্রার্থী রাশিদা আক্তার নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এর মাধ্যমে চাঁদপুর-২ আসনে লড়াইয়ের মাঠে যুক্ত হলো নতুন নারী নেতৃত্ব। তিনি বলেন, জনগণের সমস্যার সমাধানই আমার প্রথম অঙ্গীকার। মানুষ পরিবর্তন চায় আমি সেই পরিবর্তনের প্রতিনিধিত্ব করতে চাই। এর আগে এ আসনে মনোনয়ন সংগ্রহ করেন ড্যাব কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ডা. মাহবুব আহমেদ শামীম ও জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা, জামায়াতে ইসলামীর ডা. আব্দুল মুবিন, ইসলামী আন্দোলনের মুফতী মানসুর আহমেদ সাকি, গণ অধিকার পরিষদের বিএম গোলাপ হোসেন, স্বতন্ত্র হিসেবে ফয়েজুন নুর আখন রাসেল, জাকের পার্টির আল মাহমুদ।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একাধিক শক্তিশালী প্রার্থী মাঠে নামায় চাঁদপুর-২ আসনে এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মাঠ পর্যায়ে এখন থেকেই ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা স্পষ্ট হয়ে উঠছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা