September 27, 2026, 10:20 pm
শিরোনামঃ
নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন

চাঁদপুর -২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন এবি পার্টি’র প্রার্থী রাশিদা আক্তার মিতু

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনের আমার বাংলাদেশ পার্টির ( এবি পার্টি) প্রার্থী রাশিদা আক্তার মিতুর  মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের মাধ্যমে তার মনোনয়ন বৈধতা পায়। এর আগে মনোনয়ন যাচাই-বাছাইয়ে হলফনামায় শনাক্তকারীর স্বাক্ষর সংক্রান্ত ত্রুটির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে রাশিদা আক্তার মিতু নির্বাচন কমিশনে আপিল করেন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার আবেদন পর্যালোচনা শেষে মঙ্গলবার সকালে কমিশন তা মঞ্জুর করে মনোনয়ন বৈধ ঘোষণা করে।

প্রার্থীতা ফিরে পাওয়ার পর প্রতিক্রিয়ায় রাশিদা আক্তার মিতু বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আমরা ন্যায়বিচার পেয়েছি। তরুণ সমাজের প্রত্যাশা ও স্বপ্ন নিয়ে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি দুর্নীতিমুক্ত রাজনীতির লক্ষ্যেই আমার এই পথচলা।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়ার প্রতি আস্থা রেখে তিনি শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালাবেন এবং এলাকার তরুণ ভোটারদের সঙ্গে আরও বেশি সংযোগ স্থাপন করবেন।

উল্লেখ্য, চাঁদপুর-২ আসনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল হলেও পরবর্তীতে আপিলের মাধ্যমে কয়েকজন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান।

রাশিদা আক্তার মিতুর মনোনয়ন বৈধ ঘোষণায় এ আসনের নির্বাচনী প্রতিযোগিতা আরও গতিশীল হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা