September 9, 2026, 10:21 pm
শিরোনামঃ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

চান্দিনায় ৭ দফা দাবিতে ইট প্রস্তুতকারী মালিক সমিতির স্মারকলিপি প্রদান!

Reporter Name

কুমিল্লার চান্দিনায় ইট ভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়।

এর আগে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি চান্দিনা শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেনের নিকট স্মারকলিপি প্রদান করেন তারা।

স্মারলিপিতে ২০১৩ সনের ইটভাটা নিয়ন্ত্রণ আইনের জিগজ্যাগ ভাটার জন্য উক্ত আইনের ৮ (৩) (ঙ) ধারায় নিষিদ্ধ এলাকার দুরত্ব ৪০০ মিটার এবং আইনের ৮ (৩) (খ) এ বনের দুরত্ব ৭০০ মিটার করে লাইসেন্স ও ছাড়পত্র পাওয়ার জন্য মন্ত্রণালয় কর্তৃক পরিপত্র জারীর মাধ্যমে পরিচালনা করার সুযোগ প্রদান, মোবাইল কোর্ট বন্ধ রাখা, বন্ধ করতে হলে সরকারী ভাবে আর্থিক ক্ষতিপূরণ দেয়া সহ ৭টি প্রস্তাবনা তুলে ধরা হয়।

স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন- এইচএন ব্রিকস এর মো. হারুন অর রশিদ চেয়ারম্যান, হাজী ব্রিকস এর মো. মনির হোসেন, আরএনআর ব্রিকস এর মো. আলমগীর হোসেন, রয়েল ব্রিকস এর মো. মঞ্জুর রহমান, এসকেবি ব্রিকস এর মো. শাহরিয়ার, আরএমবি ব্রিকস এর মিজানুর রহমান, বিসমিল্লাহ্ ব্রিকস এর আনিসুর রহমান, পূবালী ব্রিকস এর মো. এনায়েত, এমরান ব্রিকস এর চেঙ্গিস।

উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে ব্রিকস ফিল্ড গুলোর ম্যানেজার, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা