September 9, 2026, 9:34 pm
শিরোনামঃ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

চিলমারীতে আগামীকাল শুরু হতে যাচ্ছে ; উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ!

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 

হাট ও ঘাট ইজারা প্রথা বাতিল, নদী ভাঙনরোধ, কৃষকের সাথে আলোচনার ভিত্তিতে কৃষি পণ্যের দাম নির্ধারণসহ ১২ দফা দাবিতে অনুষ্ঠিত হচ্ছে উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ।

এই প্রথম কৃষকরা তাদের দাবি দাওয়া নিয়ে সহাসমাবেশে হাজির হচ্ছেন। এতে পাবনা, সিরাজগঞ্জ, জামালপুরসহ উত্তরবঙ্গের সবগুলো জেলা থেকে কৃষকরা আসছেন।

ইতিমধ্যে শত শত নৌকা প্রস্তুত হচ্ছে। চরাঞ্চল গুলোতে ব্যাপক প্রস্তুতি দেখা যাচ্ছে। প্রতিদিন কুড়িগ্রাম জেলার হাটগুলোতে সভা হচ্ছে। লক্ষ লক্ষ লিফলেট বিতরণ হচ্ছে। দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে পোস্টার ও দেয়াল লিখন। চলছে ঐতিহাসিক জোড়গাছ হাট সংলগ্ন ভাওয়াইয়া শিল্পী সফিউল আলম রাজা স্টেডিয়াম প্রস্তুত করার কাজ। উলিপুর ভাওয়াইয়া একাডেমিতে চলছে সাংস্কৃতিক পর্বের মহড়া। এছাড়া গাইবান্ধার সাঁওতাল শিল্পীরাও অংশ নেবেন। ঢাকা থেকে আসবেন অভিনেত্রী নওশাবা আহমেদ ও অভিনেতা দীপক সুমনের তীরন্দাজ দল।

আগামীকাল ২৬ জানুয়ারি চিলমারীতে অনুষ্ঠিত কৃষক মহাসমাবেশে থাকছেন বাংলা একাডেমীর মহাপরিচালক মাহবুব মোর্শেদ, জাতীয় শিক্ষাক ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর সদস্য রাখাল রাহা, বাংলাদেশ তুমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাছির উদ্দিন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা প্রমুখ। এছাড়া জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দসহ দেশবরেণ্য লেখক-বুদ্ধিজীবীগণ।

কৃষক মহাসমাবেশের আহ্বায়ক নাহিন হাসান নলেজ বলেন, গণঅত্যুখানে ও প্রণিকদের উত্থান আপনারা দেখেছেন। সংস্কার কমিশন তাদের বিষয়ে কথা হয়েছে। কৃষক শক্তির উপস্থিতি দেখেননি বলে তুমি সংস্কারের কথা আপনারা ভুলে গেছেন। বাংলাদেশ থেকে যেন কৃষকরা নাই হয়ে গেছে। এই সহাসমাবেশে কৃষকরা জানান দেবে তাদের উপস্থিতির মাধ্যমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা