November 24, 2026, 12:46 am
শিরোনামঃ
দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ!

চিলমারীতে আনারস প্রার্থী রুকুনুজ্জামান শাহীনের বিজয় লাভ

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : 

কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪। এর উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতিক নিয়ে অধ্যাপক মোঃ রুকুনুজ্জামান শাহীন ১৬হাজার ৭শত ৯৬ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি আনারস প্রতিক নিয়ে ২৮হাজার ৩শত ১২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, কাপ পিরিচ প্রতিক নিয়ে ১১হাজার ৫শত ১৬ ভোট পেয়েছেন। এদিকে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে নলকূপ প্রতিক নিয়ে মোঃ জাহিদ আনোয়ার পলাশ ২হাজার ১শত ৯৬ বেশি পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি নলকূপ প্রতিক নিয়ে মোট ২৪হাজার ৩শত ১৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ আবু হোসাইন সিদ্দিক রানা, তালা প্রতিক নিয়ে ২২হাজার ১শত ২০ ভোট পেয়েছে।

আজ বুধবার (৮ মে) সকাল ৮টা হতে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহণ। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ভোট গ্রহন।

ভোট গণনা শেষে বেসরকারীভাবে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা