August 11, 2026, 4:35 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

চিলমারীতে ট্রলির নিচে পড়ে ট্রলির ড্রাইভারের মৃত্যু

মোঃ হাবিবুর রহমান,চিলমারী, কুড়িগ্রাম।

কুড়িগ্রামের চিলমারীতে ট্রলির নিচে পড়ে ট্রলির ড্রাইভারের মৃত্যু হয়েছে।

আজ দুপুরে উপজেলার রাজার ভিটা এলাকায়, নজরুল ইসলাম (৪০) নামে একজন ট্রলির ড্রাইভার ট্রলির নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। জানা যায়, নজরুল ইসলাম নামে সেই ড্রাইভার দীর্ঘদিন ধরে, রাজারভিটার মিঠু মিয়ার ছয় চাকার ট্রলিতে চালক হিসেবে কাজ করে আসছিলেন।

বেলা ১২:৩০ মিনিটে রাজার ভিটা জোলার মোড়ের পাশে, বাঁধের রাস্তায় মাটির ট্রিপ নামিয়ে দিয়ে গাড়ি ঘোরাতে গিয়ে হঠাৎ ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

ঘটনার সাথে সাথেই তাকে দ্রুত চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন।

নিহত ড্রাইভার উপজেলার বালাবাড়ি ফকিরের কুটি গ্রামের মরহুম ভোলা মাহমুদের ছেলে ছিলেন। এলাকাবাসী সুত্রে আরও জানা যায় মিঠু মিয়ার ঐ ট্রলিতে ৫/৬ দিন আগে ওই ট্রলির শ্রমিক মোঃ এরশাদুল হক ও দুর্ঘটনায় প্রাণ হারায়। ঘটনার শোক কাটতে না কাটতেই আজ আবারও দুর্ঘটনা ঘটে গেল।

এই ঘটনায় এলাকাবাসীর মাঝে শোক এবং ব্যাপক গুঞ্জনের সৃষ্টি হয়েছে এই গাড়ি কে নিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা