July 26, 2026, 7:09 pm
শিরোনামঃ
মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বাগেরহাটে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্প এলাকা চীনের পরিদর্শন অপসংস্কৃতির বিরুদ্ধে শুদ্ধ সংস্কৃতির দীপশিখা : বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী সংগীত নিকেতনে নতুন শিক্ষার্থী ভর্তি শুরু বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে VIJIR-এর দ্বিতীয় ভলিউমের প্রকাশনা অনুষ্ঠিত বর্ষা মৌসুম এলেই ব্যস্ত নৌকা তৈরির কারিগররা মোরেলগঞ্জ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, লাখ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধের সন্ধান বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী খুন সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ পরিবেশ প্রতিমন্ত্রীর এসইএল মডেল একাডেমিতেল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ায় মারা গেলেন ছেংগারচরের সাবেক দুইবারের মেয়র রফিকুল আলম জজ

চিলমারীতে ব্রহ্মপুত্র নদে পরে যুবকের মৃত্যু

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে, উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াই বরিশাল এলাকার পাশে ব্রহ্মপুত্র নদে এ ঘটনাটি ঘটেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন, রমনা মডেল ইউনিয়নের ইউপি সদস্য রোকনুজ্জামান স্বপন।

তিনি উপজেলা রমনা মডেল ইউনিয়নের, রমনা ব্যাপারী এলাকার সুন্দর আলীর ছেলে, লিটন মিয়া (১৯) বলে জানা গেছে।

ইউপি সদস্য স্বপন বলেন, প্রতিদিনের মত আজকে ও সকালে বাবার সাথে মাছ ধরতে যায় লিটন। দুপুরের দিকে জাল টানতে গিয়ে ব্রহ্মপুত্র নদে পড়ে গিয়ে নিখোঁজ হয়।

এ সময় তার সাথে থাকা লোকজন অনেক খোঁজা-খুঁজির পরে অবশেষে ২ ঘন্টা পর তার মরদ উদ্ধার করেন। পরে তার মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা