November 25, 2026, 6:09 am
শিরোনামঃ
ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

চিলমারীতে শরীফের হাট এম ইউ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন!

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে ১৪ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৪ই ডিসেম্বর) সকাল ১১টার দিকে, উপজেলার শরীফের হাট এম ইউ উচ্চ বিদ্যালয়ের হল রুমে, প্রধান শিক্ষক আব্দুর রউফ’র সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রাক্তন সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম সরকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ চাঁন মিয়া, সিনিয়র শিক্ষক জিন্নাতুল ইসলাম জিন্নাহ, সহকারী শিক্ষক রোকনুজ্জামান রোকন, সিনিয়র শিক্ষক আব্দুল আহাদ প্রমুখ।

আলোচনা শেষে দেশের সকল বুদ্ধিজীবীসহ ১৯৭১ সালের সব শহীদদের রুহের মাগফেরাত কামনা  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা