September 26, 2026, 3:12 am
শিরোনামঃ
বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২

ছাত্র বলাৎকারের মামলায় মসজিদের ইমাম গ্রেপ্তার

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মধ্য দিঘলদী গ্রামের নয় বছরের এক শিশু ছাত্রকে বলাৎকারের মামলায় মাইনুল ইসলাম (২৭) নামে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার(১৭ এপ্রিল) আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে  প্রেরণ করা হয়।

মাইনুল ইসলাম মতলব দক্ষিণ উপজেলার মধ্যম দিঘলদী মাস্টার বাজার এতিমখানা জামে মসজিদের ইমাম। তার গ্রামের বাড়ী বরিশাল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মধ্যম দিঘলদী গ্রামের ৯ বছরের একটি শিশু বেশ কয়েকদিন যাবৎ ওই  মসজিদের ইমাম মাইনুল ইসলামের নিকট আরবী পড়তো। গত বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মসজিদের সাথেই এতিমখানায় আরবী পড়তে গেলে শিশুর সাথে ইমাম মাইনুল ইসলাম বলাৎকার করে। শিশু বাড়ীতে গিয়ে ঘটনাটি তার মাকে জানালে তিনি তার স্বামীকেও অবহিত করেন। শিশুর পিতা শাহজালাল রাজু ঘটনাটি জেনেই উত্তেজিত হয়ে পড়েন এবং  ইমামকে গিয়ে জিজ্ঞেস করলে অস্বীকার করলে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

শিশু ছাত্রের বাবা শাহজালাল রাজু বলেন, বিষয়টি নিয়ে এলাকায়  ইমামের পক্ষে এবং বিপক্ষে আলোচনা সমালোচনা হওয়ায়  নিজের  শিশু পুত্রকে  মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়ে যাই।

হাসপাতালে  বলাৎকারের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার(১৬ এপ্রিল) রাতে ইমামকে আসামী করে মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করি। পরে বৃহস্পতিবার রাতেই থানার এসআই আউয়াল সঙ্গীয় ফোর্স নিয়ে ইমাম মাইনুল ইসলামকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ হাফিজুর রহমান মানিক বলেন, এ ঘটনায় ইমামের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা