September 9, 2026, 10:21 pm
শিরোনামঃ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়ার পিতার মৃত্যু বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল

মমিনুল ইসলাম:

মতলব উত্তরে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব এমরান হোসেন মিয়া ও দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. এহসান মিয়ার পিতা মরহুম তোফাজ্জল হোসেন টুক্কু মিয়ার ১৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) বাদ আছর হইতে নিশ্চিন্তপুর গ্রামে এমরান হোসেন মিয়ার নিজ বাড়িতে ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব এমরান হোসেন মিয়া।

এসময় উপস্থিত ছিলেন, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. এহসান মিয়া, মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল বাতেন। মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহরাফ মিয়াজি, ছেংগারচর পৌর জাতীয় পার্টির সভাপতি মো. সেলিম মিয়া, সাদুল্ল্যাপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল করিম’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন নিশ্চিন্তপুর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা কাওছার আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা