September 19, 2026, 9:59 am
শিরোনামঃ
মতলব উত্তরে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় প্রতিবাদ মোংলা বন্দর চেয়ারম্যানের সঙ্গে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় মতলবে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন তানভীর হুদার রাজনৈতিক জীবন কোটচাঁদপুর প্রেসক্লাবে প্রয়াত দুই সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মতলব উত্তরে পুলিশের মাদকবিরোধী র‌্যালি-সমাবেশ জনগণের মতামত উপেক্ষা করলে সরকার ও জনপ্রতিনিধিরা পথ হারাবেন: আইনমন্ত্রী মতলব উত্তরে অটোরিক্সায় কেড়ে নিল বৃদ্ধের প্রাণ

জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় প্রতিবাদ

ম.ম. রবি ডাকুয়া, বাগেরহাট :

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে সামনে রেখে জীবাশ্ম জ্বালানিভিত্তিক নতুন প্রকল্প বন্ধ ও রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে মোংলায় মানববন্ধন করেছেন পরিবেশ আন্দোলনকারীরা।

শুক্রবার সকালে মোংলা উপজেলার কানাইনগরে পশুর নদীর তীরে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার ও ওয়াটারকিপার্স বাংলাদেশের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, জেলে ও পরিবেশকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় এলাকায় নতুন করে জীবাশ্ম জ্বালানিভিত্তিক প্রকল্প গ্রহণ করা উচিত নয়। তারা জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্পে অর্থায়ন বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি জানান।

ধরার নেত্রী অসীমা মণ্ডল ও বৃষ্টি সরকার বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে সুন্দরবন ও আশপাশের এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে উদ্বেগ রয়েছে। পশুর রিভার ওয়াটারকিপারের সংগঠক রেশমা খাতুন এবং জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার বলেন, নদীর দূষণ ও মৎস্যসম্পদের ওপর এর প্রভাব স্থানীয় জেলে ও নদীনির্ভর মানুষের জীবিকাকে ঝুঁকির মধ্যে ফেলছে।

ওয়াটারকিপার্স বাংলাদেশের মেহেদী হাসানসহ অন্য বক্তারা রামপালসহ ক্ষতিকর জীবাশ্ম জ্বালানিভিত্তিক প্রকল্প পুনর্বিবেচনার দাবি জানান। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে সৌর, বায়ু ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা